প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 17 Nov 2025, 12:32 PM
মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ছোট ভাই আলিসান চৌধুরী হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।
এই মামলার বিষয়ে মেহজাবীন নিজেই ফেসবুকে বিস্তারিত ‘অফিসিয়াল বিবৃতি’ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মার্চে একজন অজানা ব্যক্তি তার এবং তার ১৯ বছর বয়সী ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে গত নয় মাসে তিনি কোনো তথ্য পাননি। অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত তথ্যও দেননি।
মেহজাবীন তার ফেসবুক পোস্টে লিখেছেন, অভিযোগকারী দাবি করেছেন ২০১৬ সাল থেকে তিনি তার সঙ্গে ব্যবসা করছিলেন। কিন্তু—
- কোনো প্রমাণিত যোগাযোগ নেই,
- কোনো স্ক্রিনশট বা মেসেজ নেই,
- অভিযোগকারীর পরিচয় অসম্পূর্ণ, এনআইডি জমা দেওয়া হয়নি,
- আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই, ব্যাংক লেনদেন, চেক, বিকাশ বা লিখিত চুক্তি নেই।
তিনি আরও উল্লেখ করেছেন, ১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়ার দাবি করা ঘটনার কোনো প্রমাণ নেই। অভিযোগকারী রেস্টুরেন্ট বা আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ, কোনো সাক্ষী দেখাতে পারেননি। মেহজাবীন বলেছেন, “গত নয় মাসে আমি কোনো নোটিশ পাইনি। যদি পাইতাম, আমি আইনি ব্যবস্থা নিয়ে ফেলতাম।”
মেহজাবীন জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই জামিন নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, “প্রমাণ ছাড়া দায়ের করা কোনো মামলা কখনো সত্য হয় না। সত্য খুব দ্রুত আদালতে পরিষ্কার হয়ে যাবে।” তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন—দয়া করে সহানুভূতিশীল হোন, মানবিক হোন, এবং কাউকে না জেনে মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...