...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Nov 2025, 12:35 PM

...
পাকিস্তানে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা News Image

ভালো শুরু পেলেন পাঁচ জন ব্যাটসম্যান। কিন্তু তাদের কেউ পঞ্চাশ ছুঁতে পারলেন না। কম রানের পুঁজি নিয়ে বোলিংয়েও দারুণ কিছু করতে পারল না শ্রীলঙ্কা। অনায়াস জয়ে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল পাকিস্তান।

তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। এই নিয়ে তৃতীয়বারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে রোববার নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২১১ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। ফাখার জামান ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ৩২ বল হাতে রেখে।১০ ওভারে ৪৭ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার ও ম্যাচ-সেরা পেসার মোহাম্মদ ওয়াসিম। তার মতো নিয়ন্ত্রিত বোলিংয়ে ২টি করে উইকেট নেন আরেক পেসার হারিস রউফ ও বাঁহাতি রিস্ট স্পিনার ফায়সাল আকরাম ৯২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন সাবেক অধিনায়ক রিজওয়ান। আগের ম্যাচ থেকে দুই দলই একাদশে পরিবর্তন আনে চারটি করে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। প্রথম ৮ ওভারে তোলে বিনা উইকেটে ৫৫ রান। এরপর দ্রুতই বিদায় নেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা (২৭ বলে ২৪) ও কামিল মিশারা (৩০ বলে ২৯)।

তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটিতে দলের রান একশ পার করেন কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামা। কিন্তু এই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। আর কোনো জুটি ত্রিশও ছুঁতে পারেনি।

৫৪ বলে ৩৪ রান করেন কুসাল মেন্ডিস। কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে টিকতেই পারেননি। ফিফটির দুয়ারে গিয়ে গিয়ে বোল্ড হন সামারাউইক্রামা। তার ৬৫ বলে ৪৮ রানই শ্রীলঙ্কার সর্বোচ্চ। অন্যদের আসা-যাওয়ার মাঝে পাভান রাত্নায়েকের ৩৭ বলে ৩২ রানের সুবাদে ২১১ পর্যন্ত যেতে পারে লঙ্কানরা। রান তাড়ায় শুরুতে হাসিবউল্লাহ খানকে হারায় পাকিস্তান। সিরিজে প্রথম খেলতে নেমে ১২ বল খেলে রানের দেখা পাননি বাঁহাতি কিপার-ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই শূন্য রানে ফিরলেন তিনি।

দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৭৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ফাখার ও বাবর আজম। ৮ চারে ৪৫ বলে ৫৫ রান করেন ফাখার। আগের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০৭ দিনের সেঞ্চুরি-খরা কাটানো বাবর এবার থামেন ৫২ বলে ৩৪ রান করে। পাঁচ নম্বরে নেমে দ্রুত বিদায় নেন সালমান আলি আগা।

এই তিন জনই লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসের শিকার।

তখন ১১৫ রানে ৪ উইকেট হারিয়ে একটু চাপে পাকিস্তান। তবে আর কোনো বিপদ হতে দেননি রিজওয়ান ও হুসাইন তালাত (৫৭ বলে ৪২*)। অবিচ্ছিন্ন ১০০ রানের জুটিতে বাকিটা সারেন তারা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৫.২ ওভারে ২১১ (নিসাঙ্কা ২৪, মিশারা ২৯, কুসাল মেন্ডিস ৩৪, সামারাউইক্রামা ৪৮, কামিন্দু মেন্ডিস ১০, লিয়ানাগে ৪, রাত্নায়েকে ৩২, থিকশানা ৭, ভ্যান্ডারসে ৪, মাদুশান ৭, মালিঙ্গা ০*; আফ্রিদি ৭.২-১-৩৬-১, ফাহিম ৯-০-৪৩-১, রউফ ৯-১-৩৮-২, ওয়াসিম ১০-০-৪৭-৩, ফায়সাল ১০-০-৪২-২)

পাকিস্তান: ৪৪.৪ ওভারে ২১৫/৪ (ফাখার ৫৫, হাসিবউল্লাহ ০, বাবর ৩৪, রিজওয়ান ৬১*, সালমান ৬, তালাত ৪২*; মাদুশান ১০-০-৫৬-০, থিকশানা ৯.৪-১-৩৭-১, মালিঙ্গা ৮-০-৪৪-০, লিয়ানাগে ৫-১-২২-০, ভ্যান্ডারসে ১০-০-৪২-৩, কামিন্দু মেন্ডিস ২-০-১৬-০)

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir