...
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ ⁜ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান ⁜ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক ⁜ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ⁜ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক ⁜ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:09 AM

...
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে- বরকত উল্ল্যাহ বুলু News Image

আরিফুর রহমান স্বপন, লাকসাম 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় শনিবার (১৫ নভেম্বর) রাতে কুমিল্লার লাকসামে বিএনপির কার্যালয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু।

সমঝোতা বৈঠকে বরকত উল্ল্যাহ বুলু বলেন, দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যের বিকল্প নেই। এখানে ব্যক্তি পরিচয় নয়; আমরা সবাই ধানের শীষের লোক। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বরকত উল্ল্যাহ বুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ; কোনোভাবেই দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে একটি উঠান বৈঠকে যোগদানকালে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়। এতে সামিরা আজিম দোলাসহ উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

ওই ঘটনায় আসনটিতে প্রাথমিক মনোনয়ন পাওয়া মো. আবুল কালামের অনুসারীদের দায়ী করেন সামিরা আজিম দোলা। ঘটনাটি তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করে বিএনপি। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। সূত্রটি আরো জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু সমঝোতা বৈঠক করেন। তাঁর উপস্থিতিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মো. আবুল কালাম ও মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। তাঁরা এখন ঐক্যবন্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

কুমিল্লা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা -৯ আসনে দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের মেয়ে সামিরা আজীম দোলা। এ সময় তাঁরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন।

সমঝোতা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির মনোনীত প্রাথী মো. আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা- ৯ আসনে দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের মেয়ে সামিরা আজীম দোলা দুজনকে ডাকেন। সেখানে দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে মনোনয়নবঞ্চিত সামিরা আজিম দোলা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দুই নেতা ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও অঙ্গীকার করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...

নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...

১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...

ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...

চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
➤ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ
➤ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান
➤ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
➤ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
➤ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir