...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:10 AM

...
পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না দাউদকান্দিতে বিশাল জনসভায় ড. খন্দকার মোশাররফ News Image

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,  গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। আমরা জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে চেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা মেনে নিয়েছে, সেই জন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানাচ্ছি। পিআর পদ্ধতিতে ভোট হলে এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে নানাভাবে ষড়যন্ত্র চলছে। নির্বাচন বানচাল করতে এবং নির্বাচন পিছানোর চলছে। জনগন আশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে  একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে।

তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবার জন্য উদাত্ত আহ্বান জানান। বিএনপির প্রবীণ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল ১৬ নভেম্বর রোববার বিকালে দাউদকান্দি পৌর সদরে 'শহীদ রিফাত পার্কের' সামনে মিছিলপূর্ব লাখ জনতার উপস্থিতিতে এক বিশাল  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত ১৬ বছর জনগন কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে স্বাধীনভাবে নিজেদের ভোট নিজেদের পছন্দের প্রার্থীকে দিয়ে নির্বাচিত করতে চান। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে  একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় দেখতে চায়।

ড. মোশাররফ হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। যা ইতোমধ্যে দেশের মানুষ সাদরে গ্রহণ করেছেন। তারেক রহমান ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং তার নির্দেশেই বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন,ধানের শীষ উন্নয়ন ও শান্তির প্রতীক। অতীতে ধানের শীষে ভোট দিয়ে এদেশের জনগন উন্নয়ন পেয়েছেন। দেশকে উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে  ধানের শীষ প্রতীকে ভোট দিন।

দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি,  প্রবীণ নেতা এ কে এম শামসুল হক,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্জ্ব জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটা, সদস্য সচিব কাউসার আলম সরকার, মেঘনা উপজেলা বিএনপি সাবেক সভাপতি রমিজউদ্দিন লন্ডনী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, মোশারফ হোসেন  হাজারী, খন্দকার আবুল খায়ের,বারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া,  গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান খোকন, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আউয়াল, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সদস্য ডা. মো. ফরহাদ প্রধান, গৌরীপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাকিল আহমেদ চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে দাউদকান্দিতে ধানের শীষের পক্ষে কুমিল্লা- ১ আসনে বিএনপির প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন লক্ষাধিক জনতার অংশগ্রহণে স্মরণকালের এক বিশাল গণমিছিলে নেতৃত্ব দেন। বর্ণাঢ্য মিছিলটি জুলাই আন্দোলনে শহীদ 'দাউদকান্দি সদরের শহীদ রিফাত পার্ক' থেকে শুরু হয়ে দাউদকান্দি পৌর বাজার, দোনারচর সড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা হয়ে বিশ্বরোডে এসে শেষ হয়।

এ সময় সড়কের দুইপাশে দাঁড়িয়ে অসংখ্য নারী পুরুষ প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায়। ড. মোশাররফও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। দাউদকান্দি উপজেলা, পৌর বিএনপির সকল ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণিপেশার লক্ষাধিক মানুষ এই গণমিছিল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ  কেটে সড়ক অবরোধের চেষ্টা
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir