প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:07 AM
বুড়িচংয়ে গোমতীর চর থেকে কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন (১৭) নামে এক অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ভান্তি এলাকা সংলগ্ন গোমতী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাইনুদ্দিন দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, ভোরে স্থানীয় কৃষকরা গোমতী নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাতের কোনো একসময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্য কিশোরটিকে হত্যা করে। পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে রাখা হয়।”
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটক করে এবং তার কাছ থেকে অটোরিকশার চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...