প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 4:15 AM
তিতাসে নবম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায়, ১ জন আটক
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে নবম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. ফারুক মিয়া (২১) উপজেলার লালপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। অপহরণের শিকার শিক্ষার্থী লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বুধবার বিকালে আটককৃত ফারুককে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ফারুক মিয়াসহ ৪/৫জন লোক লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ঔ শিক্ষার্থীকে লালপুর বাজার এলাকায় প্রায় উত্যক্ত করতেন। সেই ধারাবাহিকতায় গত ২৭ মে দুপুরে টিফিনের সময় বাড়ি থেকে স্কুলে আসার পথে ফারুকসহ তার সঙ্গীরা রাস্তা থেকে শিক্ষার্থীর চোখে স্প্রে করে অপহরণ করে। এক পর্যায়ে ঔ শিক্ষার্থীকে গোমতী নদীতে ফেলে দেওয়ার উদ্দেশ্যে হাত-পা বেঁধে, মুখে স্কচটেপ পেচিয়ে লালপুর গ্রাম সংলগ্ন মোতালেবের ধইঞ্চা খেতের ভেতর নিয়ে যায়। এসময় একজন মহিলা নদীতে গোসল করতে আসছে দেখে, তারা ঐ শিক্ষার্থীকে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এদিকে, ঐ শিক্ষার্থীর মামা লালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রুবেল বাদী হয়ে ২৮ মে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আসামী করে থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর মাঠে নামে তিতাস থানা পুলিশ। উক্ত তিন আসামীকে পৃথক ও যৌথভাবে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর আটক ফারুকের সম্পৃক্ততা বের হয়ে আসে। সর্বশেষ মুরাদনগর সার্কেল অফিসে মঙ্গলবার চারজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের পর গোপন সূত্রের ভিত্তিতে ফারুককে লালপুর থেকে আটক করা হয়।
তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ জানান, নবম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায় দীর্ঘ তদন্তের পর একজনকে আটক করা হয়েছে। পূর্ব থেকেই আটককৃত ব্যক্তি ঐ শিক্ষার্থীকে উত্যক্ত করতো। ঘটনার সাথে সম্পৃক্ত অন্য আসামীদের আটকে পুলিশসহ একাধিক টিম মাঠে কাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...