প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 4:13 AM
লাকসামে জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ
কুমিল্লার লাকসামে “জলাবদ্ধতা নিরসনে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন)সকাল ১০টায় লাকসাম পৌর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদ।
সভায় লাকসাম পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় লাকসাম পৌর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা সমস্যা এবং তা নিরসনে সম্ভাব্য করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, গাজিমুড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী ও সেক্রেটারি (আজগরা) প্রতিনিধি, জামায়াত নেতা সাইফুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লাকসাম পৌরসভা শাখার সভাপতি মুফতি ইমরান হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান খান, বাকই ইউনিয়ন পরিষদের সদস্য বশির আহমেদ, লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, উত্তরদা ইউনিয়নের প্রতিনিধি ইসমাইল হোসেন এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজহারুল ইসলাম খোকা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালার দখল এবং পরিচ্ছন্নতা অভাবের কারণে লাকসামে জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। এ থেকে উত্তরণে স্থানীয় জনগণের অংশগ্রহণ, প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি।
সভাপতির বক্তব্যে ইউএনও কাউসার হামিদ বলেন, জলাবদ্ধতা সমস্যা লাকসামের সামগ্রিক উন্নয়নে বড় বাধা। সবাইকে নিয়ে একসাথে কাজ করলেই এর স্থায়ী সমাধান সম্ভব। তিনি দ্রুত কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...