প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 6:41 AM
আগুনে পুড়ে সর্বস্ব হারানো শাহ আলমের পাশে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে স্বপ্ন পুড়ে যাওয়া শাহ আলমের পাশে দাঁড়িয়েছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন।বুধবার (১৮জুন) মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি অগ্নিকাণ্ডে অটোরিকশা ও বসতঘরসহ পুড়ে যাওয়া হতদরিদ্র শাহ আলমকে টিন ও নগদ টাকা তুলে দেন।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর নিজ বাড়িতে থাকার ঘরের একটি কক্ষে অটোরিকশা বৈদ্যুতিক লাইনে চার্জ দিয়ে বাড়ির সামনে দোকানে চা খেতে যান শাহ আলম। কিছুক্ষণ পর মোবাইলে ফোন আসে, অপর প্রান্ত থেকে স্ত্রী পারভীন বেগম জানান আগুনে পুড়ছে তার সদ্য কেনা নতুন গাড়ি। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখেন নিজের থাকার ঘর ও গাড়িতে আগুন জ্বলছে। তিনি নিজে ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। চোখের সামনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় তার একমাত্র সম্বল।এরপর থেকে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রাত্রী যাপন করতে হচ্ছে।
বিষয়টি মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি এর নিকট পৌঁছলে, তিনি বিস্তারিত খোঁজ খবর নিয়ে শাহ আলমকে নতুন ঘর নির্মাণ করার জন্য ঢেউ টিন এবং নগদ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার প্রতিবন্ধি বিষয়ক অফিসার ও উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের প্রশাসক রাশেদুল ইসলাম,উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম সেলিম।
এরপূর্বে উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দল ও গ্রামবাসী স্বপ্ন পুড়ে যাওয়া শাহ আলমকে আর্থিক সহযোগিতা করেছেন, বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলা যুবদল নেতা ফয়েজ উল্লাহ শ্রাবণ।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী'র সাথে কথা বললে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন - বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ঢেউ টিন ও আর্থিক সহায়তা প্রদান করেছি।ভবিষ্যতেও কোন সুযোগ থাকলে তাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...