প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 4:11 AM
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান হাজী জালাল গ্রেফতার
মোঃ মাসুদ রানা, দেবিদ্বার
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ২ টায় ডিবি পুলিশের একটি দল, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার আসামী, হাজী জালাল উদ্দিন ভূঁইয়া(৫০)কে চান্দিনা উপজেলার ধানসিড়ি এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছেন।
হাজী জালাল উদ্দিন ভূঁইয়া (৫০) উপজেলার ১২ নং ভাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের সূর্য়পুর গ্রামের ভূইয়া বাড়ির মৃতঃ আব্দুল হামিদদের পুত্র।
এ ব্যাপারে বুধবার(১৮ জুন) বেলা ২ টায় কুমিল্লা ডিবি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ, ইউপি চয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়াকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন আদালতে পাঠাচ্ছি, পরে বিস্তারিত জানাব।
এ ব্যপারে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, শুনেছি গত রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে রুবেল হত্যা মামলায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...