প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 4:06 AM
বাল্যবিবাহ নয়, শিক্ষাই হোক মেয়ের প্রথম অধিকার - ইউএনও ব্রাহ্মণপাড়া
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন এবং ছেলে-মেয়ে সন্তানকে সমানভাবে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরাসরি মাঠে নামেন।
বুধবার (১৮ জুন) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।
এ সময় ইউএনও মাহমুদা জাহান বলেন, "আমাদের সমাজে আজও কন্যাসন্তানকে অবহেলা করা হয়, যা একেবারেই অনুচিত। ছেলে ও মেয়ে—উভয়েই সমানভাবে পরিবারের সুখ-দুঃখে অংশীদার এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। কন্যাসন্তানকে অবহেলা নয়, তাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। মেয়েদের ছোটবেলায় বিয়ে না দিয়ে তাদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এতে করে শুধু পরিবার নয়, সমাজও উপকৃত হবে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, জন্মের সঙ্গে সঙ্গেই শিশুর জন্মনিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ। এটি তার নাগরিক অধিকার নিশ্চিত করে এবং ভবিষ্যতের অনেক সরকারি সুবিধা গ্রহণে সহায়ক হয়। তাই কোনো পরিবার যেন এটি অবহেলা না করে।"
তিনি আরও বলেন, "আপনারা নিজের ঘর থেকে এই পরিবর্তনের সূচনা করুন। নিজের সন্তানদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখুন। একমাত্র সচেতনতাই পারে সমাজকে পরিবর্তন করতে।"
তার এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং মানরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারীগণ।
জনগণের মাঝে সচেতনতা তৈরি ও সামাজিক উন্নয়নে প্রশাসনের এমন ইতিবাচক ভূমিকা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...