প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2026, 8:31 AM
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা কৃতিসন্তান বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. একে এম জাহাঙ্গীর'কে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান পদে ৩বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) রাস্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এ বিষয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. একে এম জাহাঙ্গীর বলেন- আলহামদুলিল্লাহ।আমি চাকুরী জীবনে জাতীয়তাবাদের আদর্শিক মতবাদের অফিসার হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকটি মামলা দিয়ে আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিলো।দীর্ঘ ৭/৮বছর পেনশনসহ সরকারি সকল সুবিধা হতে বঞ্চিত ছিলাম। এরপরও জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি।কেননা এই আদর্শের লোকেরা কখনো অন্যায়ের সাথে আপোষ করতে শিখেনি।পরে অন্তবর্তীকালীন সরকার পদন্নোতিসহ সকল সুযোগ সুবিধা দিয়েছিলো।
তিনি বলেন -আমার দল ক্ষমতায় এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আমার উপর যে দায়িত্ব অর্পন করেছেন,ইনশাআল্লাহ আমি সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে চাই। যাতে করে পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি প্রসার, ক্ষুদ্র সঞ্চয় উৎসাহিতকরণ এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরে তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকললের সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...