...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2026, 8:21 AM

...
চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি News Image

এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ২৫২টি উন্নয়ন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকার নির্ধারিত ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে এসব কাজ বাস্তবায়ন করা হয়।
উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ইটের সলিং ও পাকা সড়ক নির্মাণ, দ্রুত পানি নিষ্কাশন ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানে সরঞ্জাম সরবরাহসহ সীমানা প্রাচীর নির্মাণের ফলে স্থানীয় অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই বরাদ্দের মাধ্যমে নেওয়া প্রকল্পগুলোর ফলে ওই এলাকার প্রায় ১০ হাজার মানুষ সরাসরি এবং প্রায় কয়েক লাখ মানুষ পরোক্ষভাবে সুফল পাচ্ছেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— যোগাযোগ অবকাঠামো: মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিম পাড়া মনিরের দোকান থেকে কাজী বাড়ির শফিক মিয়ার বাড়ি পর্যন্ত পাকা সড়ক এবং মৌলভী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আরব আলীর বাড়ি পর্যন্ত ইটের সলিং। কাশিনগর ইউনিয়নের রানীর বাজার রাস্তার মাথা থেকে খোরশেদ মাস্টারের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা, উজিরপুর ইউনিয়নের ইলাশপুর মক্তব থেকে ঈশানপুর পর্যন্ত ইটের সলিং, ঘোলপাশা ইউনিয়নের দক্ষিণ পাড়া শ্মশান থেকে মো. আব্দুর রশিদের বাড়ি পর্যন্ত রাস্তা এবং বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মুন্সিবাড়ি পূর্বপাড়া পর্যন্ত ইটের সলিং।
এছাড়াও প্রকল্পের আওতায় ২০৬টি রাস্তা, ৩০টি ইউ-টার্ন ড্রেন, ১০টি মাটি ভরাট, ৪টি কবরস্থান উন্নয়ন ও ২টি সীমানা প্রাচীর নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি হাইস্কুল ও শাহ মিয়াজান ফকির ইসলামিয়া মাদ্রাসার সীমানা প্রাচীরও রয়েছে।
প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় অধিবাসীদের মাঝে। কাঁচা ও খানাখন্দে ভরা গ্রামীণ পথগুলো এখন ইট-পাথরে ঢেকে যাওয়ায় মানুষ সহজেই যাতায়াত করতে পারছেন।
জগন্নাথদিঘি ইউনিয়নের বরদৈন গ্রামের মুজিবুর রহমান বলেন, "শাহ মিয়াজান ফকির ইসলামিয়া মাদ্রাসার সীমানা প্রাচীর তৈরি হওয়ায় প্রতিষ্ঠানের সৌন্দর্য অনেক বেড়েছে। এটি আমাদের গ্রামের ঐতিহ্য।"
জগন্নাথদিঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আগা সাহেদুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কাজগুলো শতভাগ সম্পন্ন হয়েছে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। আগে বর্ষায় যে পথে হাঁটা যেত না, তা এখন সুগম হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, "২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় সর্বমোট ২৪৬টি প্রকল্প সফলভাবে সম্পন্ন করা হয়েছে। পৌরসভা ও উপজেলার প্রান্তিক মানুষ যেন দ্রুত সুফল পায়, সে লক্ষ্যেই রাস্তা ও ড্রেনের কাজগুলো প্রাধান্য দিয়ে শেষ করা হয়। এর ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলেছে।"



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir