...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 23 Sep 2026, 8:48 AM

...
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি News Image

জাহিদ পাটোয়ারী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভাব পড়েতে শুরু করেছে পেট্রোল পাম্পগুলোতে। আগের মতো পেট্রোল পাম্পে ক্রেতাদের ভিড় নেই। দাম বাড়ায় আগের তুলনায় তেল বিক্রি কমেছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরে এ তথ্য জানা গেছে।

সরেজমিন কুমিল্লা নগরীর তেলিকোনা নূরুলহুদা ফিলিং স্টেশন, চকবাজার শরীফ এন্টারপ্রাইজ, টমছমব্রিজ মেসার্স ফিরোজা বেগম পেট্রোল পাম্প ও যমুনা পেট্রোল পাম্পসহ বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, বেশিরভাগই ফাঁকা। কিছুক্ষণ পর পর দু-একটি করে মোটরসাইকেল ও প্রাইভেটকার আসছে। বেশিরভাগ মোটরসাইকেল চালকদের ২০০ থেকে ৫০০ টাকার অকটেন এবং প্রাইভেটকারে এক হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকার তেল নিতে দেখা গেছে।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলছেন, তেলের দাম বাড়ার কারণে শুধু তাদের যানবাহনের খরচ বাড়েনি, বরং পরিবারের ভরণপোষণ থেকে শুরু করে জীবনযাত্রার ব্যয় বাড়বে।

টমছমব্রিজ যমুনা পেট্রোল পাম্পে জেনারেটরের জন্য ডিজেল নিতে এসেছেন দেলোয়ার হোসেন। তিন রানির বাজারের বাসিন্দা। দেলোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করে এক লাপে প্রতি লিটার ডিজেলে ২০ টাকা বাড়ানো হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার এই কন্টেইনারে ৪১ লিটার ডিজেল নিয়েছি। এতে অতিরিক্ত ৮২০ টাকা দিতে হয়েছে।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে যে পরিমাণ লোডশেডিং চলছে, এই তেলে জেনারেটর আমার দশতলা বিল্ডিংয়ে সর্বোচ্চ ছয় ঘণ্টা বা একদিন চলবে। হিসেবে মাসে আমাদের সাড়ে ২৪ হাজার টাকা অতিরিক্ত খরচ বেড়েছে। বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে, তেলের দাম পুনরায় বিবেচনা করা হোক। অন্যথায় সাধারণ মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠবে।’

চকবাজার শরীফ এন্টারপ্রাইজে তেল নিতে আসা সাইফুর রহমান নামের এক বাইকার বলেন, ‘গত ৯ মাসে ৩৫ শতাংশেরও বেশি তেলের দাম বাড়ানো হয়েছে। আমরা কোন দেশে বসবাস করছি? সরকার জিনিসপত্রে দাম বাড়াচ্ছে, কিন্তু আমাদের আয় তো বাড়েনি। দেশের কত শতাংশ মানুষ সরকারি চাকরি করে, কতজন প্রাইভেটে কাজ করে, আর কতজন বেকার রয়েছে—সেই বিষয়টি সরকারকে চিন্তা করতে হবে। এভাবে প্রত্যেক জিনিসের দাম বাড়তে থাকলে তো দেশে চুরি-ছিনতাই বেড়ে যাবে।’

টমছমব্রিজ ফিরোজা বেগম পেট্রোল পাম্পে ব্যক্তিগত প্রাইভেটকারে তেল নিতে এসেছেন আবদুল মতিন। তিনি বলেন, ‘গত ১০ বছর ধরে গাড়ি ব্যবহার করি। সবসময় ট্যাঙ্কি ফুল করি। আজ মাত্র দুই হাজার টাকার তেল নিলাম। এটা দিয়ে অন্তত এক সপ্তাহ চলার চেষ্টা করব। নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ যে হারে সব কিছুর দাম বাড়ছে, আগামীতে কপালে কী রাখছেন আল্লাহই ভালো জানেন।’

আরেক ক্রেতা আবুল কাশেম জনি বলেন, ‘তেলের দাম বাড়লে এর প্রভাব শুধু গাড়ির মালিক বা চালকদের ওপর পড়ে না; পরিবহন খরচ বাড়ার কারণে বিভিন্ন পণ্য ও সেবার খরচও বাড়তে পারে। এক কথায় বলতে পারেন আগামীতে গরিবের মরণ ছাড়া উপায় নেই।’

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম বাড়লেও কুমিল্লার বাজারে তেলের সংকট নেই। তবে আগের তুলনায় এখন বিক্রি কমেছে। যিনি আগে এক ট্যাঙ্কি তেল নিতেন, তিনি এখন ৫০০ বা হাজার টাকার নিচ্ছেন।

তারেক আব্দুল্লাহ নামের এক ক্রেতা বলেন, ‘জ্বালানির দাম না বাড়িয়ে অপচয় ও দুর্নীতির লাগাম টানা প্রয়োজন। ধীরে ধীরে সব জিনিসপত্র নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’

চকবাজার শরীফ এন্টারপ্রাইজের ম্যানেজার ইফতেসাম পিয়াল বলেন, ‘২০ সেপ্টেম্বর আমরা অকটেন বিক্রি করেছে ১ হাজার ৪০০ লিটার। দাম বাড়ার পরের দিন বিক্রি হয়েছে মাত্র ৮০০ লিটার। সে হিসেবে একদিনে ৬০০ লিটার তেল বিক্রি কম হয়েছে। একই দিনে ডিজেল বিক্রি হয়েছে ৬০০ লিটার, দাম বাড়ার পরদিন বিক্রি হয়েছে ৪০০ লিটার।’

টমছমব্রিজ ফিরোজা বেগম পেট্রোল পাম্পের ম্যানেজার মো. ওবায়েদ উল্লাহ বলেন, ‘দাম বাড়ার আগের দিন অকটেন বিক্রি হেয়েছে ৯৯৫ লিটার কিন্তু দাম বাড়ার পরে বিক্রি হয়েছে ৬৭৮ লিটার। সে হিসেবে আমাদের পাম্পে একদিনে বিক্রি কমেছে ৩১৭ লিটার।’

তিনি বলেন, ‘কুমিল্লায় তেলের সরবরাহ ঠিকই আছে, সংকট নেই। দাম বাড়ার কারণে বিক্রি কিছুটা কমেছে। যে ব্যক্তি আগে এক ট্যাঙ্কি তেল নিতেন, তিনি এখন হাফ ট্যাঙ্কি তেল নিচ্ছেন। অনেকেই ২০০ থেকে ৫০০ টাকার তেল নিচ্ছেন।’



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir