...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2026, 8:36 AM

...
নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প News Image
কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঞ্জুর রহমান ও সফিকুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. শরীফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. শরীফুল ইসলাম বলেন, “রক্তের গ্রুপ জানা একটি গুরুত্বপূর্ণ সচেতনতার বিষয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের মানবিক সমাজের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান ও মানবিকতার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুল হক শিক্ষার্থীদের জন্য এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে বিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir