...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2025, 1:08 AM

...
চান্দিনায় দুই গ্রামের সংঘাতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনায় ট্রাক্টর ও মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবক মিশু আহমেদ (৩৪) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিশু আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের লেবাস গ্রামের মফিজুর রহমান এর ছেলে। তিনি পেশায় অটোরিক্সা চালক। এক ভাই এক বোনের মধ্যে মিশু ছোট। তিনি ৬ বছরের এক কন্যা সন্তানের পিতা।

একমাত্র ভাইকে হারিয়ে বাকরুদ্ধ বড় বোন মেহেরুন্নেছা মিতু। তিনি ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- আমার ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ-উল ইসলাম জানান- গত ১৩ জুন দোল্লাই-নবাবপুর বাজার সংলগ্ন লেবাস গ্রামে মোটরসাইকেল ও ট্রাক্টর দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ভূক্তভোগী ও ইউপি সদস্য খলিলুর রহমান বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ ২৫জনকে আসামী করে ৩২৬ ধারায় থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আমরা ৩০২ ধারা যুক্ত করতে আদালতে আবেদন করবো।

এর আগে, গত ১৩ জুন লেবাস গ্রামে থেমে থাকা মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয় কংক্রিটবাহী একটি ট্রাক্টর। ওই দুর্ঘটনায় একই ইউনিয়নের কৈকরই গ্রামের মোটরসাইকেল চালক ও আরোহী তেমন আহত না হলেও তাদের মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়।  এসময় লেবাস গ্রামের ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ট্রাক্টর চালককে ৭ হাজার টাকা জরিমানা করে। সন্ধ্যায় মোটরসাইকেল চালক ৭ হাজার টানা নিয়েও মোটরসাইকেলের সম্পূর্ণদাম ক্ষতিপূরণ চাওয়ায় বাঁধা দেয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় মোটরসাইকেল চালকের পক্ষ নিয়ে কৈকরই গ্রামের লোকজন এসে সংঘর্ষে যুক্ত হয়। মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষ রূপনেয় দুই গ্রামের সংঘাতে। ওই ঘটনায় লেবাস গ্রামের ৫জন আহত হয়। এর মধ্যে ২জন গুরুতর আহত হলে তাদেরকে ঢামেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে মিশুর মৃত্যু ঘটে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir