...
শিরোনাম
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু ⁜ কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ ⁜ নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে ⁜ লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি ⁜ মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনশান্তি নষ্টের চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না -----এমপি জসিম উদ্দিন ⁜ ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২ ⁜ লালমাইয়ে কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের কার্পেটিং ⁜ ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে গাঁজা উদ্ধার, দুইজন গ্রেপ্তার ⁜ দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান ⁜ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের পাশে মানবিক সহায়তা দিলেন কুসিক প্রশাসক ⁜ বুুড়িচং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ⁜ ফেসবুক পোস্ট ও পূর্ব শত্রুতার জেরে চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুর ॥ থানায় অভিযোগ ⁜ র‌্যাবের অভিযানে চৌদ্দগ্রামে ৩’শ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ ⁜ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা, ⁜ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:11 AM

...
কুমিল্লা-৪ আসনে এনসিপির সাথে জোট হলে পাল্টে যেতে পারে হিসাব নিকাশ News Image

মোঃ আক্তার হোসেন

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এমপি হতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপির কেন্দ্রীয় ও জেলার তিন নেতা। তারা হলেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চারবারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এম আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন। ওয়ান ইলিভেনের পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে একটি নাটকীয়তার মধ্যদিয়ে এ আসনটি হাতছাড়া হয় বিএনপির। স্বৈরশাসক হাসিনার পতনের পর আসন পুনরুদ্ধার ও এমপি হতে কাজ করে যাচ্ছেন এই চার নেতা। তবে বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জোট হলে পাল্টে যেতে পারে এ আসনের মনোনয়নের হিসাব নিকাশ। এনসিপি হয়ে ব্যাপক কাজ করে যাচ্ছেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান কার্যালয়ে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, তার ছেলে ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী, এম এ আউয়াল খান, এএফএম তারেক মুন্সী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট রেহানা পারভীনসহ ৫ নেতা ডাক পেলেও বাদ পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন। 

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল। ওই সময় এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। ১৯৯১ সালে বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদকে পরাজিত করে প্রথম বারের মত এমপি হন তিনি। এরপর থেকে এলাকায় ব্যপক উন্নয়নের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেন মঞ্জু মুন্সী এবং এই আসনটি বিএনপির ঘাটিতে পরিনত করেন। ১/১১ এর পরে কয়েকটি মিথ্যা মামলায় কারাবরণ করতে হয় এই বর্ষীয়ান বিএনপি নেতাকে। মামলা জটিলতার কারণে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জু মুন্সী অংশ নিতে না পারলেও ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন তার সহধর্মিনী বেগম মাজেদা আহসান মুন্সী। অপর দিকে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকের মনোনয়ন পায় সাবেক মন্ত্রী ও সচিব আলহাজ্ব এবিএম গোলাম মোস্তফা। ওই নির্বাচনে বিএনপি প্রার্থীর সুনিশ্চিত বিজয় ঠেকাতে কৌশলী প্রচারনায় নামেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনের দিন সকাল থেকেই প্রচারনা চালানো হয় মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেফতার। এমন সংবাদে বিএনপির দলীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। দিনভর এমন নাটকীয়তার পর বিকাল সাড়ে ৩টায় আইনশৃংখলা বাহিনী গ্রেফতার করেন মঞ্জু মুন্সীকে। ওই নির্বাচনে বিজয়ী হয় আওয়ামীলীগের প্রার্থী এবিএম গোলাম মোস্তফা এবং বিএনপির হাতছাড়া হয় আসনটি। এরপর ২০১৮ সালের নির্বাচনে আসনটি পুণরুদ্ধারের সুযোগ তৈরী হলেও বিএনপির ভুলে সেই সুযোগটিও হাতছাড়া হয়। সে সময় বিএনপি জোটের মনোনয়ন পেয়ে মাঠে আসেনি জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। স্বৈরশাসক হাসিনার পতনের পর আসন পুনরুদ্ধার ও এমপি হতে মরিয়া হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ও জেলার এ চার নেতারা। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ, সভা সমাবেশ, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ভোটার ও কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকৃষ্ট করে চলছেন। পাশাপাশি আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেতে হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চারবারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ১/১১ সহ স্বৈরাচার হাসিনার আমলে কয়েকবার মিথ্যা মামলায় কারাবরণ করেন। তিনি ভোটারদের কাছে বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। বর্তমানে দলকে আরো শক্তিশালী করতে মঞ্জু মুন্সীর ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সীও মাঠে কাজ করে যাচ্ছেন। অপরদিকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং রাজধানীর গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আউয়াল খান ইতোমধ্যে তরুন নেতা হিসেবে ভোটারদের মাঝে বেশ সাড়া ফেলেছেন। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে ৭বার কারাবরণ করেন তিনি। গত ২১ সেপ্টেম্বর রাজধানীর গুলশান ও বনানী থানার তিন দন্ডপ্রাপ্ত মামলায় আদলতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খানসহ কেন্দ্রীয় ছাত্রদলের ৮ নেতাকে কারাগারে প্রেরণ করেন, চারদিন পর তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। এছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী নির্বাচনী মাঠে বেশ পরিচিত মুখ। তিনি এর আগে ২০১৪ সালে আওয়ামী লীগের একাংশের সমর্থিত দোয়াত কলম প্রতীক নিয়ে এবং ২০২১ সালে বিএনপি থেকে (ধানের শীষ) নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করলেও কোন নির্বাচনে বিজয়ী হতে পারেননি তিনি। এদিকে হঠাৎ করেই গত কয়েক মাস ধরে মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, তিনিও বিভিন্ন সভা সমাবেশ করে এলাকায় পরিচিত হওয়ার চেষ্টা করছেন।   

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী জানান, আন্দোলন-সংগ্রামে ছিলাম, বন্যায় ছিলাম, স্বৈরাচার পতন আন্দোলনেও ছিলাম। তাই দলীয় মনোনয়ন দাবি করতেই পারি। দলের জন্য কাজ করে যাচ্ছি, আশা করি দল আমাকে মনোনয়ন দিবেন। 

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ ছাত্রদলেন সাবেক সাধারণ সম্পাদক এম আউয়াল খান বলেন, বিএনপি গণমানুষের দল। আগামী নির্বাচনে দলের পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়া হবে। দলের জন্য কাজ করে যাচ্ছি, দল মনোনয়ন দিলে এ আসন বিএনপিকে উপহার দিবো ইনশাআল্লাহ।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চারবারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, কুমিল্লা-৪ আসন বিএনপির ঘাটি, ৯১ সালে থেকে এই ঘাঁটি তৈরী হয়েছে। আসনটি বিএনপির ছিলো, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও এ আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অংহকার আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানকে উপহার দিবো। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত...

আর এক সপ্তাহ পরে বয়স হবে ৩৯। বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায় এর অনেক আগেই। কিন্ত...

কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিক...

মোঃ মাসুদ রানা বিশেষ  প্রতিনিধিকুমিল্লা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুমিল্লা পরিণত হয়েছে ম...

নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার,  অভিযোগের তীর প্রশাসনের দিকে
নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে

আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। অলিগলি থেকে শুরু করে...

লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী

নিজস্ব প্রতিবেদকফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে।...

ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...

মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী
মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক...

আয়েশা আক্তারকুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং ম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু
➤ কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’
➤ নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে
➤ লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
➤ মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনশান্তি নষ্টের চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না -----এমপি জসিম উদ্দিন
➤ ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২
➤ লালমাইয়ে কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের কার্পেটিং
➤ ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে গাঁজা উদ্ধার, দুইজন গ্রেপ্তার
➤ দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান
➤ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের পাশে মানবিক সহায়তা দিলেন কুসিক প্রশাসক
➤ বুুড়িচং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
➤ ফেসবুক পোস্ট ও পূর্ব শত্রুতার জেরে চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুর ॥ থানায় অভিযোগ
➤ র‌্যাবের অভিযানে চৌদ্দগ্রামে ৩’শ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
➤ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
➤ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir