প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Feb 2026, 11:28 PM
বর্ণবাদ ইস্যুতে মুখ খুললেন প্রেস্টিয়ান্নি
পর্তুগিজ ক্লাব বেনফিকা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে যে, তাদের খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি সতীর্থদের কাছে স্বীকার করেছেন তিনি ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দিয়েছিলেন। পর্তুগিজ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্টিয়ান্নি নাকি ড্রেসিংরুমে নিজের দোষ স্বীকার করেছেন। তবে ক্লাব এক বিবৃতিতে জানায়, বেনফিকা দৃঢ়ভাবে অস্বীকার করছে যে খেলোয়াড় প্রেস্টিয়ান্নি দল বা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী অপমান করেছেন। তিনি ম্যাচের ঘটনাকে ঘিরে সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু শুরু থেকেই তিনি দাবি করে আসছেন যে তিনি বর্ণবাদী নন। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে এই বিতর্কিত ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পর প্রেস্টিয়ান্নিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তিনি দ্বিতীয় লেগে খেলতে পারেননি। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে জানান, প্রেস্টিয়ান্নি কমপক্ষে পাঁচবার ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে গালি দিয়েছেন। তিনি দাবি করেন, বেনফিকার আরও কয়েকজন খেলোয়াড় তা শুনেছেন। এদিকে, এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্রেস্টিয়ান্নি উয়েফা তদন্তকারীদের কাছে দাবি করেছেন, তিনি বর্ণবাদী নন বরং সমকামীবিদ্বেষী (অ্যান্টি-গে) মন্তব্য করেছিলেন। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...