প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:11 AM
চাঁদপুরে ইয়াবা ফেন্সিডিলসহ যুবক যুবতী আটক
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের হাজীগঞ্জে এক যুবকের সাথে ঘুরতে এসে মাদকসহ যুবতীও পুলিশের হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার ২৯ অক্টোবর ভোর বেলা ৪৫ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম গাঁজা ও এক্রিও প্রাইভেটকার সহ তাদেরকে হাজীগঞ্জ বিশ্বরোড চেকপোস্টের পুলিশ আটক করে। আটককৃত জুটি হাজীগঞ্জ উপজেলা গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সির ছেলে রবিউল করিম ও ঢাকার তরুণী জ্যুতি আক্তার। পুলিশের হাতে আটক এসময় তরুণী জ্যুতি আক্তার রাগান্বিত ভাষায় বলেন, তাঁর মদ পানের লাইসেন্স আছে। বার নিবন্ধন পেয়ে নিয়মিত মদ সেবন করেন। তবে তিনি দাবি করেন ইয়াবার সাথে জড়িত নয়। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাছাড়া তিনি একজন ড্যান্সার হিসাবে বিভিন্ন ইভেন্টে ডেন্স করেন। তরুণ রবিউলের নিজ গ্রাম হাজীগঞ্জ উপজেলার জয়শরা যাওয়ার উদ্দেশ্য মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, আমাদের চেকপোস্ট পুলিশ বুধবার ভোরে মাদকসহ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক মামলার রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...