প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Feb 2026, 11:26 PM
ডেভিড হেম্পের সাথে চুক্তি বাড়াচ্ছে বিসিবি
২০২৫ সালের শুরু থেকেই ছুটি কাটাচ্ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। তখনো বিসিবি’র সঙ্গে হেম্পের চুক্তি ছিল এক বছর তথা চলমান ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে এনেছিল বিসিবি। সেবার হেম্প কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে। শুরুতে হাই পারফর্মম্যান্স দলের সঙ্গে এরপর কাজ করেছেন নারী বিভাগের সঙ্গেও। তবে হেম্পের সঙ্গে সেই চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন এই কোচ। নতুন করে আরও এক বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে হেম্পের। বিসিবির একজন কর্মকর্তা এমনটি নিশ্চিত করেছেন। জানিয়েছেন এক বছরের জন্য আবারো বিসিবির সঙ্গে থাকছেন হেম্প। এইচপির প্রধান হিসেবেই নিযুক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া যখন যেখানে প্রয়োজন হবে বিসিবি সেখানেই হেম্পকে কাজে লাগাবেন। আগের বেতনেই কাজ করবেন তিনি। সবশেষ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছিল। যেখানে থাইল্যান্ডে দলের সঙ্গে গিয়েছিলেন হেম্পও। দলের ক্রিকেটাররাও হেম্পের কাজে খুশি। যে কারণে চুক্তি বাড়তে যাচ্ছে এই কোচের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...