প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Feb 2026, 12:12 AM
চান্দিনায় মহাসড়কে প্রাইভেটকারে তল্লাশি ২০ কেজি গাঁজাসহ যুবক আটক
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে মাধাইয়া বাস স্ট্যান্ড ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে খালেক মিষ্টান্ন ভান্ডারের সামনে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার সহ রাসেল মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রাসেল মিয়া বরগুনা জেলার সদর থানার সাহেরো হাওলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামিকে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...
এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...