...
শিরোনাম
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ ⁜ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান ⁜ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ⁜ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট ⁜ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক ⁜ পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন ⁜ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Oct 2025, 9:26 AM

...
কুমিল্লার মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের বৈঠক " প্রার্থীদের সবুজ সংকেত নয়,দেওয়া হয়েছে কড়া বার্তা " News Image

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার তৃনমুল বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে নেতাদের আসনভিত্তিক সবুজ সংকেত দেওয়া হবে।এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সপ্তাহজুড়ে পছন্দের নেতাই সবুজ সংকেত পাচ্ছেন এমন পোস্টে সরগরম ছিল বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীরা। বাস্তবে সবুজ সংকেতের বিপরীতে দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ থাকার শপথ আর কড়া সর্তক বার্তা। 

গত রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা সহ দলের সাংগঠনিক পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে কুমিল্লা ১১ আসনের দুই ডজনের বেশি নেতাকে আমন্ত্রণ জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

 আসনওয়ারি প্রার্থী নির্ধারণে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে বিএনপি, যাতে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে পারেন। বিভিন্ন বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  নিদর্শনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন। দল যাঁকেই মনোয়ন দিক না কেন, তাঁর পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী থাকায় কে বেশি জনপ্রিয় তা নির্ধারণে হিমশিম খেতে হচ্ছে দলের শীর্ষ নেতাদের। একাধিক টিমের (জাতীয়তাবাদী মতাদর্শের ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা) মাধ্যমে জরিপের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠক করেছে দলটি। প্রথমে দলের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য ও সাংগাঠনিক সম্পাদকরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বসেছেন। এরপর দলের মহাসচিব বিভিন্ন এলাকার প্রার্থীদের সঙ্গে বসছেন।

এরই ধারাবাহিকতায় গত রবিবার অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক। বৈঠক শেষে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘দল যাকেই মনোনয়ন দিক, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর কেউ সহযোগিতা না করলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। আমার কাছে মনে হয়, এই বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যাতে মনোনয়নপ্রত্যাশীরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন।’ 

জানা গেছে, মতবিনিময় সভায়  কুমিল্লার নেতাদের মধ্যে অংশ নেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ¦ মনিরুল হক চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, নাঙ্গলকোটের সাবেক এমপি আবদুল গফুর ভূইয়া, দেবিদ্বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব তারেক মুন্সী, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোবাশে^র আলম ভূইয়া, বর্তমান সভাপতি নজির আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, সাবেক এমপি আনোয়ারুল আজীমের কন্যা সামিরা আজিম দোলা, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম, ডা. নজরুল ইসলাম শাহীনসহ কুমিল্লা অঞ্চলের সম্ভাব্য প্রার্থী ও আমন্ত্রিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...

ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ

ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...

হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট

প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...

ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
➤ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
➤ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
➤ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
➤ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
➤ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
➤ পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir