...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ ⁜ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান ⁜ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ⁜ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Oct 2025, 9:15 AM

...
কুমিল্লা মেডিকেল কলেজে ধর্মীয় ও নৈতিক চেতনা বিকাশে অনুপ্রেরণার উৎসব News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মেডিকেল কলেজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক চেতনা ও মানবিক আদর্শ বিকাশে এক অনন্য ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণিপেশার সুধীজনের উপস্থিতি অনুষ্ঠানটিকে পরিণত করে এক উৎসবমুখর মিলনমেলায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মির্জা মোহাম্মদ তায়েবুল ইসলাম।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইতিহাসবিদ শায়খ মুসা আল হাফিজ এবং ডা. নাবিল একাডেমির চেয়ারম্যান ডা. নাবিল।

মাওলানা মোশতাক ফয়েজী বলেন, “নবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবন আমাদের জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত। তাঁর চরিত্র, সহনশীলতা ও ন্যায়পরায়ণতা একজন চিকিৎসকের নৈতিক আচরণ ও মানবসেবার মূলভিত্তি হিসেবে কাজ করতে পারে।” তিনি নবীর জীবনকর্মের নানা দিক তুলে ধরে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান— রুগীর প্রতি সহানুভূতি, সততা ও দায়িত্ববোধকে পেশার কেন্দ্রবিন্দুতে রাখার জন্য।

শায়খ মুসা আল হাফিজ, তাঁর আলোচনায় নবী করিম (সাঃ)-এর জীবনের সংগ্রামী অধ্যায়, যুদ্ধকালীন মানবিক নীতি ও শত্রুদের প্রতিও তাঁর দয়ার আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “যুদ্ধেও নবী (সাঃ) মানবিক মূল্যবোধ বজায় রেখেছেন। আধুনিক যুগে চিকিৎসা ক্ষেত্রেও সেই মানবিকতা অপরিহার্য। একজন ডাক্তার কেবল রোগ সারান না, তিনি সমাজে ন্যায়, দয়া ও মমতার প্রতীক।

অন্যদিকে, ডা. নাবিল তাঁর বক্তৃতায় পারিবারিক দায়িত্ব, সমাজে নৈতিকতার অবক্ষয় এবং শিক্ষিত প্রজন্ম তৈরিতে অভিভাবকের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একজন সন্তান যদি সুশিক্ষা, নৈতিকতা ও মানবিকতা অর্জন করে, তাহলে সে সমাজের জন্য এক আশীর্বাদ হয়ে ওঠে। একজন চিকিৎসক যখন পিতামাতার দায়িত্বশীল সন্তান হিসেবে বেড়ে ওঠেন, তখনই তার চিকিৎসা পেশায় নৈতিকতা দৃঢ় হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক জাহাঙ্গীর আলম মজুমদার, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ.এস. মোহাম্মদ মাসুম হাসান, ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহির উদ্দিন বাবর, ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ.এস. শফিকুর রহমান, অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগের ডা. মিনহাজ তারেকসহ অন্যরা।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ইসলামিক কুইজ প্রতিযোগিতা। এতে  কলেজের বিভিন্ন বর্ষের  বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের মাঝে মাঝেই  অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে শিক্ষার্থীরা হামদ-নাত ও নৈতিক বার্তাবাহী সংগীত পরিবেশন করে। হৃদয় ছোঁয়া সুরে পরিবেশিত এসব হামদ-নাতে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
➤ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
➤ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
➤ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
➤ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir