...
শিরোনাম
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ ⁜ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান ⁜ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ⁜ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট ⁜ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক ⁜ পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন ⁜ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Oct 2025, 8:28 PM

...
জীবন-মৃত্যুর জুয়ায় বাংলাদেশিরা News Image

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও থেমে নেই রাশিয়ায় শ্রমিক পাঠানো। নানা প্রলোভনে তরুণদের রাশিয়া পাঠাতে সক্রিয় রিক্রুটিং এজেন্সির অবৈধ সিন্ডিকেট। দুবাই, সৌদি আরব, তুরস্ক হয়ে তারা বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় পাঠায়। এরপর ১৫ দিনের প্রশিক্ষণ শেষে তাদের পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। গত কয়েক মাসে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন অন্তত অর্ধডজন বাংলাদেশি। এরপরও থামছে না রাশিয়াগামী কর্মীর সংখ্যা। জীবন-মৃত্যুর এই জুয়ায় প্রতিদিনই বাড়ছে আগ্রহীদের লাইন।

জানা গেছে, গত এক বছরে বাংলাদেশ থেকে রাশিয়ায় গেছেন প্রায় ২ হাজার শ্রমিক। যে কয়টি রিক্রুটিং এজেন্সি রাশিয়ায় শ্রমিক পাঠায় তার মধ্যে অন্যতম ফেন্ডস অ্যান্ড কো-অপারেশন (এফসি) রিক্রুটমেন্ট। প্রতিষ্ঠানটির দাবি, গত এক বছরে রাশিয়ায় যাওয়া শ্রমিকদের মধ্যে ৮০ শতাংশই তাদের মাধ্যমে

 গেছেন। উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরের পাশেই তাদের প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে গিয়ে দেখা গেছে, রাশিয়া গমনেচ্ছু শ্রমিকদের নির্মাণ কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিনই কয়েক শিফটে ৮০ থেকে ১২০ জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব কর্মীর প্রায় সবাই তরুণ। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্মীদের বয়সসীমা ২৩ থেকে ৩৮ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের এক কমকর্তা বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের রাশিয়ায় পাঠানোর জন্য নির্বাচন করা হয়। প্রশিক্ষণ, ভিসা প্রক্রিয়া, বিমান টিকিটসহ প্রত্যেক কর্মীর কাছ থেকে আমরা ৬ লাখ ২০ হাজার টাকা নিয়ে থাকি। আমাদের সঙ্গে চীনের কয়েকটি কোম্পানির চুক্তি রয়েছে। কর্মীদের মান যাচাই করে তারা সরাসরি নিয়োগ দিয়ে থাকে। তারাই মূলত রাশিয়ার ভিসা প্রস্তুত করে দেয়। গত এক বছরে বাংলাদেশ থেকে রাশিয়ায় ২ হাজার শ্রমিক পাঠানো হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশই এফসি রিক্রুটমেন্টের মাধ্যমে গেছে।

এদিকে রাশিয়ায় পৌঁছানোর পর অনেক শ্রমিককে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে এফসি রিক্রুটমেন্ট-এর কর্মকর্তা মো. হাসান বলেন, অনেক কোম্পানি ভুয়া কাগজপত্রের মাধ্যমে রাশিয়ায় কর্মী পাঠান। সেখানে গিয়ে কাজ পেয়েও অনেকে বাধ্য হয়ে যুদ্ধের যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে একাধিক চীনা কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি থাকায় আমরা সরাসরি সেসব কোম্পানিতে শ্রমিক পাঠাই। রাশিয়ায় গিয়ে অনেকেই নানা প্রলোভনে পড়ে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাম্প্রতিক সময়ে আমাদের মাধ্যমে যাওয়া অন্তত চারজন শ্রমিক কর্মক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে একজন নিহত হয়েছেন। বর্তমানে আমরা রাশিয়া পাঠানোর আগেই কর্মীদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি এবং ভিডিও ডকুমেন্ট রাখছি- যাতে তারা রাশিয়ায় গিয়ে যুদ্ধে না জড়ান। পাশাপাশি প্রায় ২০০ শতাধিক সন্দেহভাজন কর্মীকে দেশে ফেরত আনা হচ্ছে, যারা কর্মক্ষেত্র থেকে পালিয়ে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেছেন।

তবে রাশিয়ায় কর্মী পাঠানোর সিংহাভাগই নিজেদের বলে দাবি করলেও প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন নেই। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকায় নেই এফসি রিক্রুটমেন্ট-এর নাম। এ ছাড়া তাদের প্রশিক্ষণ কেন্দ্র এফসি সেন্টারেরও কোনো অনুমোদন নেই। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, অনুমোদন না থাকায় ভিন্ন এজেন্সির মাধ্যমে লোক পাঠানো হয়।

জানা গেছে, চলতি বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে অন্তত অর্ধডজন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গ্রামের আকরাম হোসেন, ময়মনসিংহের গৌরীপুরের ইয়াসিন মিয়া শেখ, নাটোরের সিংড়ার হুমায়ুন কবীর ও রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম। এ ছাড়া রাশিয়া প্রবাসী অনেক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন।

এসব ব্যাপারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে, মস্কোর শপিং মলে সেলসম্যান, সিকিউরিটি গার্ড, রেস্টুরেন্টে শেফসহ বিভিন্ন পদে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে তরুণদের রাশিয়া নেওয়া হচ্ছে। পাশাপাশি দুই-তিন বছর চাকরি করার পর নাগরিকত্ব প্রদানসহ বাবা-মা, ভাই-বোনকেও রাশিয়ার নাগরিকত্ব প্রদানের আশ্বাস দেওয়া হচ্ছে। এসব প্রলোভনে পড়ে শত শত বাংলাদেশি তরুণ-যুবক দুবাই, সৌদি আরব অথবা তুরস্ক হয়ে পৌঁছে যাচ্ছেন রাশিয়ার রাজধানী মস্কো। এক-দুই সপ্তাহ পর তাদের অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয় রাজধানীর বাইরে জনমানবহীন এলাকায় অবস্থিত রাশিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে। তাদের বলা হয়, যুদ্ধে অংশগ্রহণ করলে মাসে ৪ লাখ রুবল পারিশ্রমিক দেওয়া হবে। প্রাপ্ত রুবল বাংলাদেশেও রেমিট্যান্স হিসেবে পাঠাতে পারবে। প্রস্তাবে রাজি না হলে এখান থেকে বের হওয়ার রাস্তাও বন্ধ। অগত্যা জীবনের মায়া ত্যাগ করে চুক্তিনামায় স্বাক্ষর করেন তারা।

ভুক্তভোগী আকরামের বাবা মোরশেদ মিয়া বলেন, আমরা আত্মীয়দের কাছ থেকে ৯ লাখ টাকা ধার করে আকরামকে রাশিয়ায় পাঠিয়েছিলাম। আকরাম একটি চীনা কোম্পানিতে ছয় মাস ধরে ওয়েল্ডার হিসেবে কাজ করছিল। চলতি বছরের জানুয়ারির শেষে আকরামকে ‘চুক্তিবদ্ধ যোদ্ধা’ হিসেবে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। ১৫ দিনের মৌলিক প্রশিক্ষণের পর আকরামকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। গত ১৪ ইউক্রেনের ড্রোন হামলায় সে নিহত হয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি তরুণদের ভিডিও। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণরা যুদ্ধক্ষেত্রে লড়াই করছে; জঙ্গল বা ফাঁকা গম খেতের মধ্যে তারা বাংকার খনন করছে; রাস্তায় পড়ে আছে ট্যাংক, সাঁজোয়া যানবাহন, এপিসি, অ্যান্টি এয়ারক্রাফট গানসহ যুদ্ধের শত শত সরঞ্জাম; আবার মেশিনগান থেকে শত্রুপক্ষের দিকে মুহুর্মুহু গুলি করা হচ্ছে; এখানে ওখানে পড়ে আছে ভূপাতিত ড্রোন। আবার অনেকেই ইউক্রেনের বিভিন্ন শহরে বিধ্বস্ত ভবনগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করছেন।

এ বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞ ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানব পাচারের ঘটনা সংঘটিত হলেও যুদ্ধকে কেন্দ্র করে এভাবে মানব পাচার আগে ঘটেনি। টাকার লোভে পড়েই মূলত মানুষ এ ফাঁদে পা দিচ্ছে। এর প্রভাব বাংলাদেশের শ্রমবাজারের ওপর পড়ছে। বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রচার কিংবা সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্যোগ দেখা যায়নি। বরং সরকার রাশিয়ায় লোক পাঠানোর অনুমতি প্রদান করছে। এ মুহূর্তে সরকারের উচিত রাশিয়ায় যাওয়ার ছাড়পত্র দেওয়া বন্ধ করা। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...

ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ

ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...

হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট

প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...

ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
➤ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
➤ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
➤ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
➤ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
➤ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
➤ পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir