প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Oct 2025, 12:46 PM
চাকরি ছাড়লেন কেলি, নতুন ট্রেনারের সন্ধানে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার ন্যাথান কেলি চাকরি ছেড়েছেন। পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তিনি বিসিবিকে জানিয়েছেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার জামাল বাবু সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কেলির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
“বাংলাদেশ দল যখন সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যায়, তখন ন্যাথান কেলি আমাদের জানান যে তার স্ত্রী সন্তানসম্ভবা, তাই তিনি কিছুদিনের জন্য ছুটি চান। আমরা সেই আবেদন মঞ্জুর করি এবং তিনি এশিয়া কাপের মাঝপথেই দুবাই থেকে অস্ট্রেলিয়া ফিরে যান।”“এশিয়া কাপের পর আমিরাতে আফগানিস্তান এবং মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি দলের সঙ্গে ছিলেন না। পরে তিনি জানান, নবজাতক ও স্ত্রীর যত্ন নেওয়ার জন্য আরও সময় প্রয়োজন, তাই তিনি এখন আর দলের সঙ্গে কাজ করতে পারবেন না। আমরা এখন তার বিকল্প খুঁজছি। চেষ্টা চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেলির জায়গায় ভালো কাউকে নিয়োগ দেওয়ার।”
বর্তমানে বাংলাদেশ দলের ট্রেনারের দায়িত্বে আছেন ইফতেখার রহমান ইফতি। আয়ারল্যান্ড সিরিজেও ইফতিই দলের সঙ্গে থাকবেন। আগামী বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হয়তো নতুন ট্রেনার নিয়োগ দেবে বিসিবি।
২০২৪ সালের ১৫ এপ্রিল বিসিবি কেলিকে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই সম্পর্কের ইতি টানলেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...