প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Oct 2025, 8:50 PM
রোহিত-কোহলির ব্যাটে ভারতের সান্ত্বনার জয়
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। গতকাল শনিবার নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে সিডনিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। শেষ ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরি ও বিরাট কোহলির ব্যাটে দাপুটে এক জয় পেয়েছে ভারত। যা তাদের জন্য সিরিজ হারের পর স্বান্ত্বনা হিসেবে কাজ করবে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়। জবাবে রোহিত, কোহলি ও গিলের ব্যাটে ৩৮.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। রান তাড়া করতে নেমে রোহিত ও গিল উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন ১০.১ ওভারে। এরপর গিল ফিরেন ব্যক্তিগত ২৪ রানে। উইকেটের পেছনে ক্যারির হাতে তাকে তালুবন্দি করান জশ হ্যাজডলউড। সেখান থেকে রোহিত ও কোহলি অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রোহিত ১২৫ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন। যা ওয়ানডেতে তার ৩৩তম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০তম। এই সেঞ্চুরির মাধ্যমে পঞ্চাশটি সেঞ্চুরি করা এলিট ব্যাটসম্যানদের তালিকায় দশ নম্বর হিসেবে প্রবেশ করেন তিনি। কোহলি ৮১ বলে ৭টি চারে অপরাজিত থাকেন ৭৪ রানে। তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসে ম্যাট রেনশো কেবল ফিফটি করতে পারেন। তিনি ২ চারে করেন ৫৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মিচেল মার্শ। এছাড়া ম্যাথিউ শর্ট ৩০, ট্র্যাভিস হেড ২৯, আলেক্স ক্যারি ২৪ ও কুপার কনোলি করেন ২৩ রান। বল হাতে ভারতের হরষিত রানা ৮.৪ ওভারে ৩৯ রানে ৪টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৪৪ রানে নেন ২টি উইকেট। শেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচসেরা হন রোহিত। শুধু তাই নয়, মোট ২০২ রান করে সিরিজ সেরাও হন তিনি। ২৯ তারিখ থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...