প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 25 Oct 2025, 8:35 PM
সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন রাশমিকা
ভারতীয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে গোপনে বাগ্দান সেরেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা- এমনই খবর ঘুরছে সিনে দুনিয়ায়। দীপাবলিও নাকি একসঙ্গে উদ্যাপন করেছেন এই জুটি। এর মধ্যেই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়। জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলো তিনি খোঁজেন, এমন প্রশ্নে রাশমিকার উত্তর, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি।’ তিনি আরও বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। মনে দয়া-মায়া থাকতে হবে, আর থাকতে হবে সম্মান ও যত্ন। সহানুভূতি না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন।’ ২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা। যদিও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কখনও মন্তব্য করেননি কেউই। বলিউডে গুঞ্জন, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাসায় পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে এই তারকা যুগলের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত...
আর এক সপ্তাহ পরে বয়স হবে ৩৯। বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায় এর অনেক আগেই। কিন্ত...
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিক...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুমিল্লা পরিণত হয়েছে ম...
নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। অলিগলি থেকে শুরু করে...
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
নিজস্ব প্রতিবেদকফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে।...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক...
আয়েশা আক্তারকুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং ম...