প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 23 Oct 2025, 10:52 AM
রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, যা বললেন ট্রাম্প
ইউক্রেনে ইস্যুতে রাশিয়াকে শান্তি আলোচনার টেবিলে ফেরাতে মরিয়া আমেরিকা। আর সে লক্ষ্যে চাপ দিতেই রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট এবং লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে পরিকল্পিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রতিবার যখনই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, আমাদের ভালো আলোচনা হয় কিন্তু সেগুলো কোথাও পৌঁছায় না। কিছুতেই এগুলো কোথাও পৌঁছায় না। তিনি পুতিনের সমালোচনা করে বলেন, শান্তি স্থাপনের বিষয়ে তিনি গুরুত্ব সহকারে ভাবছেন না। ট্রাম্প আশা প্রকাশ করেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে একটি বড় অগ্রগতি সম্ভব হবে।
ট্রাম্প বলেন, আমি অনুভব করলাম এটাই সময়। আমরা অনেক দিন অপেক্ষা করেছি," ট্রাম্প বলেন।
তিনি এই নিষেধাজ্ঞাকে বড় পদক্ষেপ উল্লেখ করেন। ট্রাম্প জানান, রাশিয়া যুদ্ধ বন্ধে সম্মত হলে নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা যেতে পারে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, পুতিনের এই অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করার কারণেই নতুন নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল। তিনি উল্লেখ করেন যে এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের যুদ্ধযন্ত্রে অর্থায়ন করে।
তিনি এক বিবৃতিতে বলেন, এখনই সময় হত্যা বন্ধ করার এবং অবিলম্বে যুদ্ধবিরতির। মার্ক রুট এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, এটি পুতিনের ওপর আরও চাপ সৃষ্টি করবে।
সূত্র: বিবিসি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...