...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:47 AM

...
চৌদ্দগ্রামে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবদল নেতা আটক News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের (পরকীয়া) অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমিক সহ আটকের পর হাত-পা বেঁধে বজলুর রহমান নামের স্থানীয় এক ইউপি সদস্য কর্তৃক ব্যাপক মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে। মারধরের শিকার হওয়া গৃহবধূ ওই গ্রামের কুয়েত প্রবাসী রতন মিয়ার স্ত্রী। আটককৃত পরকীয়া প্রেমিক বিল্লাল হোসেন একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পার্শ্ববর্তী তারাপুষ্কুরণী গ্রামের বাসিন্দা। সামাজিক শালিসের পরে তাদেরকে বিয়ে পরিয়ে দেওয়া হয়। আটককৃত বিল্লাল চার কন্যা সন্তানের জনক। ইতিমধ্যে তার দুটি মেয়েকে বিয়েও দিয়েছে সে। পেশায় সে এলাকার ডিস ব্যবসায়ী ও চা দোকানদার। ডিস লাইনের কার্যক্রমের সুবাধেই ওই নারীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অপরদিকে আটক নারীও দুই পুত্র সন্তানের জননী।

স্থানীয় সূত্র এবং ভাইরাল ভিডিও থেকে জানা গেছে, প্রবাসী রতনের স্ত্রীর সাথে বিল্লাল মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগে তাদেরকে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে আটক করে স্থানীয়রা। বিষয়টি নিয়ে গোপালনগর গ্রামের বজলু মেম্বারের নেতৃত্বে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাদেরকে আটকের পর হাত-পা বাঁধা অবস্থায় বজলু মেম্বার ওই প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধর করছে। এ সময় ওই নারী বাঁচার আকুতি জানিয়ে বিলাপ করছিলো। তার পাশেই বসে ছিলো পরকীয়া করতে এসে আটক হওয়া স্থানীয় যুবদল নেতা বিল্লাল হোসেন। ইউপি সদস্য কর্তৃক আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দু’টি সংসার তছনছ হওয়ার নেপথ্যের কারিগর বজলু মেম্বারের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (২২ অক্টোবর) বিকালে সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। অভিযুক্ত মেম্বার পলাতক রয়েছে। সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের বিষয়ে এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধরকারী অভিযুক্ত ৪নং শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের মামা সে। মামা-ভাগিনা মিলে তখন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে এই বজলু মেম্বারের দাপটে কেউই এলাকায় শান্তিতে ছিলনা। এলাকার সকল মারামারি-হানাহানির মূলহোতা এ মেম্বারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী থেকে শুরু করে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ রয়েছে। ২০১৯ সালের মে মাসে এক নারী সহ অপ্রীতিকর অবস্থায় চৌদ্দগ্রাম বাজারস্থ আছুশাহ্ ফকির রোডের ‘বেতিয়ারা হাউজ’ নামক বাড়ি থেকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসলে কৌশলে ওই নারীকে চৌদ্দগ্রাম বাজারে এনে ওই বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বজলু মেম্বার। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আওয়ামী লীগ দলীয় প্রথম সারির কয়েকজন নেতার বিশেষ সুপারিশে নামমাত্র একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। অল্প কিছুদিন পর জামিন পেয়েও যায় সে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত বৃহস্পতিবার মারধরের শিকার হওয়া ওই নারী বজলু মেম্বারে ভাতিজার স্ত্রী। ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে দীর্ঘদিন যাবৎ তাকে ভোগ করার পায়তারা করে আসছে এই বজলু মেম্বার। ভাগে আনতে না পারার বেদনা থেকে বজলু মেম্বারের নেতৃত্বে স্থানীয়রা যুবদল নেতা বিল্লাল হোসেনের সাথে অপ্রীতিকর অবস্থায় আটক করে তাকে। পরদিন তার নেতৃত্বেই একটি শালিস বিচার হয়। বিচারে অভিযুক্ত নারীকে বেঁধে বেধড়ক মারধর করে বজলু মেম্বার। পরে উভয়কে বিবাহ পরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ দলীয় সরকার পালিয়ে যাওয়ার পরও বজলু মেম্বারের খুঁটির জোর কোথায়? বিষয়টি নিয়ে জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। মারধরের এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ঘটনার পর অভিযুক্ত ইউপি সদস্য বজলুর রহমান পলাতক রয়েছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কলটি না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি গত বৃহস্পতিবারের। তবে মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ঘটনা জানতে পেরেছি। এঘটনায় কেউ অভিযোগ না দিলেও অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা

এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir