প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 12:05 AM
কুমিল্লা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
অশোক বড়ুয়া
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভায় নগরীতে যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নগর ও আশে পাশের ক্ষতবিক্ষত সড়কগুলোর সংস্কার ও মেরামতের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়েও পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
সভায় পৌরসভাসমূহের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও আলোচনা হয়। জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলী নূর মোঃ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল মালিক, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলামসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বিভাগীয় কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি স্বচ্ছতার সঙ্গে কাজ করে দেশের ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...