...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 12:00 AM

...
বাঞ্ছারামপুরের নদী পারাপারে ট্রলারে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ, বিপাকে শিক্ষার্থীরা News Image

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার ফেরিঘাটে মেঘনা নদী পারাপারে ট্রলার মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ১০ টাকার ভাড়া ২০ টাকা এবং সন্ধ্যা হলে ৪০-৫০ টাকা পর্যন্ত নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ নৌ পথে প্রতিদিন প্রায় ১০-১৫ হাজার যাত্রী এ পথে যাতায়াত করে।কারণ, এটি একটি আঞ্চলিক সড়ক। ৭-৮ টি উপজেলার মানুষ দিনরাত এ পথে নিয়মিত যাতায়াত করেন। বাঞ্ছারামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের, বিশেষ করে বাহেরচর, মানিকপুর, ছয়ানী, আইয়ূবপুর, ধারিয়ারচর, কানাই নগরসহ অন্ততঃ ২০ গ্রামের ছাত্রছাত্রীরা ট্রলারে করে নদী পার হয়ে আড়াই হাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। ঐ অঞ্চলের শিক্ষার্থীদের কাছে বাঞ্ছারামপুর থেকে আড়াই হাজার দূরত্ব বিবেচনায় কাছে। তাদের কাছেও ট্রলার মালিকরা ২০ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মানবতা ফাউন্ডেশন এর সমন্বয়ক মাহমুদউল্লাহ এবং বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের পরিচালক আশিকুর রহমান বাবু বলেন, বিগত ৫ আগষ্টের পর আমরা ট্রলার মালিকদের সাথে মৌখিক সমঝোতায় বসেছিলাম। তারা প্রতিশ্রুতি দিয়েছিলো, দিনে রাতে সর্বক্ষণ যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে পারাপার বাবদ ভাড়া নিবে।কিন্তু, এখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।এখন বিষয়টি প্রশাসনকে দেখতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে ২০১০ সালের ২৭ আগস্ট ঢাকা-সিলেট নৌপথের মেঘনা নদীতে কড়িকান্দি-বিষনন্দী ফেরি চালু করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। কড়িকান্দি পন্টুন থেকে বিষনন্দী পন্টুন পর্যন্ত মেঘনার দূরত্ব দেড় কিলোমিটার।

কড়িকান্দি-বিষনন্দী ফেরিঘাট ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর; কুমিল্লার হোমনা, মুরাদনগর উপজেলার মানুষ নিয়মিত চলাচল করছে। এ ছাড়া আড়াআড়িভাবে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) নদী পার হতে ৮-১০ মিনিট লাগে। নদী পার করতে জনপ্রতি ভাড়া ১০ টাকা হলেও বেশির ভাগ সময়ই ২০ টাকা হারে আদায় করছেন ট্রলার মালিকেরা। আর যাত্রী পারাপারের কাজ করছে বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের শতাধিক ইঞ্জিনচালিত নৌকা। ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কড়িকান্দি ও বিষনন্দী ঘাট থেকে প্রতিটি ট্রলারে ৩০-৪০ জন করে যাত্রী পারাপার করছেন ট্রলারমালিকেরা। প্রত্যেক যাত্রীর কাছ থেকে ২০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।রাতে নেয় ৫০ টাকা।

যাত্রী মো. কবির হোসেন বলেন, ‘আমি সপ্তাহের তিন-চার দিনই ট্রলার দিয়া নদী পার হচ্ছি। কিন্তু প্রতিবারই নদী পার করতে ২০ টাকা করে নিচ্ছেন ট্রলারমালিকেরা। মাত্র দেড় কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি ২০ টাকা ভাড়া আদায়; এটা একেবারে জুলুম। অথচ একই জায়গা থেকে ৮-১০ কিলোমিটার দূরত্বে থাকা গোপালদী পর্যন্ত ভাড়া নেওয়া হয় ২০ টাকা।’ বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি  কলেজের ছাত্রী তামান্না ইসলাম  বলেন, ‘আমরা যাত্রীরা ট্রলারচালকদের কাছে জিম্মি। ১০ টাকার ভাড়া ২০ টাকা আদায়ের প্রতিবাদ করলে ট্রলারমালিকেরা এক জোট হয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। যাত্রীরা অসহায় হলেও দেখার কেউ নাই।’

কড়িকান্দির ট্রলারচালক মো. জাহাঙ্গীর বলেন, ‘ঘাটে প্রায় সময়ই নৌকা বেশি থাকে। প্রতিদিন খেপ দেয়া  যায় না। নৌকা বেশি হওনের কারণে ভাড়া ২০ টাকা করে নিচ্ছি । কড়িকান্দি থেকে ৬০-৭০টি নৌকা দিয়ে মানুষ পারাপার করা হচ্ছে ।’

বিষনন্দী এলাকার কাজল মাঝি বলেন, ‘আমরা সব সময় ভাড়া ২০ টেকা কইরা লই না। মাঝেমইদ্দে ভাড়া ২০ টেকা কইরা লই। নৌকা বেশি হওনের কারণে ভাড়া কিছু বেশি লইতে হয়।’ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা'র ভাষ্য , বিষয়টি আমার আগে জানা ছিলো না। এ বিষয়ে আমি বিভিন্ন  মাধ্যমে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভাড়া বেশী নিলে ট্রলার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। "




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir