প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 19 Oct 2025, 4:21 PM
ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান
পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ব্রহ্মস আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে— ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, “উসকানি পেলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না।”
শনিবার অ্যাবোটাবাদের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির (পিএমএ) ক্যাডেটদের উদ্দেশে বক্তব্যে আসিম মুনির বলেন, “পারমাণবিক অস্ত্রময় পরিবেশে যুদ্ধের কোনও জায়গা নেই। তবে আমাদের ওপর হামলা হলে পাকিস্তান উসকানিদাতাদের প্রত্যাশার চেয়েও শক্ত প্রতিক্রিয়া দেখাবে।”
তিনি আরও জানান, ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ দায়ভার তাদেরই বহন করতে হবে, কারণ তা পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।
মুনির বলেন, “আমরা কারও হুমকিতে ভয় পাই না, শক্তি প্রয়োগে আমরা কখনও পিছু হটি না। সামান্য উসকানিতেও আমরা সিদ্ধান্তমূলক ও অনুপাতের বেশি জবাব দেব।”
তিনি অভিযোগ করেন যে, ভারত কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং মূল সংকট নিরসনের পরিবর্তে ভারত সংঘাতমুখী অবস্থান নিচ্ছে।
দুই মাসে এ নিয়ে দ্বিতীয়বার পারমাণবিক হুমকি দিলেন মুনির। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাকিস্তানি প্রবাসীদের এক সমাবেশে তিনি বলেছিলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের ধ্বংস করতে কেউ আসে, আমরা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হব।”
ভারতীয় সূত্র জানায়, “পাকিস্তান এমন একটি দেশ, যেখানে সেনাবাহিনীর হাতে পারমাণবিক বোতাম। এ কারণে পুরো অঞ্চলই নিরাপত্তা ঝুঁকিতে।”
সূত্রটি আরও দাবি করেছে, পাকিস্তান তার সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আড়াল করতে পারমাণবিক অস্ত্রকে ভয় দেখানোর কৌশল ব্যবহার করে।
শনিবারের ভাষণে মুনির আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন করে সংঘাত শুরু হলে পাকিস্তানের প্রতিক্রিয়া ভারতের ধারণার বাইরে যাবে। আমাদের অস্ত্রের ধ্বংসক্ষমতা ভারতের ভৌগোলিক নিরাপত্তার ধারণাকে ভেঙে দেবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...