প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Oct 2025, 3:32 PM
মার্চ টু সচিবালয়': সরকারকে বিকাল পর্যন্ত সময় দিলেন এমপিও শিক্ষকরা
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিনটি দাবি মেনে নিতে শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা কর্মসূচি নিয়ে সরকারকে আরও কিছুক্ষণ সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে 'মার্চ টু সচিবালয়' কর্মসূচি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।সরকার দাবি মেনে না নিলে বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে বলে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন।আজিজী বলেন, "আমরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি প্রত্যাহার করছি না, তবে তা এখনই হচ্ছে না। প্রশাসন এবং হাসনাত আবদুল্লাহ (জাতীয় নাগরিক পার্টির-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক) আমাদেরকে লং মার্চ কর্মসূচি না করার জন্য আহ্বান জানিয়েছেন।
"শিক্ষা মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নিক। তারা প্রজ্ঞাপন যখন খুশি দিতে পারে। তবে তারা যদি মিডিয়ার সামনে ব্রিফ করে ঘোষণা দিক যে, আমাদের তিনটি দাবি মেনে নিয়েছেন তাহলে আমরা সচিবালয়ের দিকে যাব না।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...