প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 11:31 AM
সদর দক্ষিণে ট্রাক চাপায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের ট্রাক চাপায় সাইফুল ইসলাম (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল সদর দক্ষিণের বিজয়পুর বাজার সংলগ্ন লোলবাড়িয়া গ্রামের সৈয়দ সাদেকুর রহমানের ছেলে। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় পুরাতন কুমিল্লা সড়কের সুয়াগাজী বাজার এলাকা থেকে অটোরিকসাটি ৩/৪ জন যাত্রী নিয়ে চৌয়ারা বাজারের দিকে যাচ্ছিল। ফুলতলী নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সাইফুলের মৃত্যু হয়। এসময় অটোরিকশা চালকসহ আরো দুই যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুলত নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কের উপর বালু ফেলে সড়ক সংকীর্ণ হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...