প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 11:33 AM
মতলবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ফসলি জমিন থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে সানাউল্লাহ নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই ড্রেজার মেশিন অকেজো এবং পাইপ লাইনগুলোও বিচ্ছিন্ন করে দেয়া হয়। গততাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের ফসিল জমি বিনষ্ট করে ড্রেজিং করে মাটি উত্তোলন করার সময় এ অভিযানের নেতৃত্ব দেন মতলব দক্ষিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা। তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার অকেজো করে পাইপ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মতলব দক্ষিণ থানার এসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা ভূমি অফিসের অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...