প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 11:28 AM
মুরাদনগরে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে ৯ম শ্রেণির এক শিক্ষার্থী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়। পাশাপাশি বাল্য বিবাহের আয়োজন করায় শিক্ষার্থীর অভিভাবকদের নিকট হতে মুচলেকা নেওয়া সহ কনের পরিবারকে পরিপূর্ণ প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে সতর্ক করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের হবি মিয়ার ছেলে মামুন মিয়ার সাথে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে ৯ম শ্রেণীর শিক্ষার্থী দিনা আক্তারের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বিয়ে বন্ধের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়ালকে ঘটনাস্থলে পাঠিয়ে মুরাদনগর থানার এস আই পীযূষ চন্দ্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিশোর -কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ, ইউপি সদস্য, গ্রামপুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করা হয়। পরে বিয়ের আয়োজনের খাদ্য সামগ্রী নিকটবর্তী এতিমখানায় প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। বাল্যবিবাহ প্রতিরোধে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...