...
শিরোনাম
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜ মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির ⁜ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ⁜ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২ ⁜ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ⁜ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে ⁜ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের ⁜ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ⁜ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ⁜ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা ⁜ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ⁜ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2025, 10:50 AM

...
দুর্গাপূজা ঘিরে কুমিল্লায় ভোটের হাওয়া, সম্ভাব্য প্রার্থীদের সম্প্রীতির বার্তা News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা মণ্ডপে-মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বছরের দুর্গাপূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করেছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে মন্দির-মণ্ডপে সৌহার্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি আর্থিক অনুদান, মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও কুশলবিনিময়ের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থীদের পক্ষ থেকে তাদের অনুসারীরাও এক পূজা মণ্ডপ থেকে অপর মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করছেন। লক্ষ্য নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোট টানা। এরই মধ্যে বিএনপি ও  জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা পূজামণ্ডপে এসে কুশল বিনিময়ের পাশাপাশি তুলে দিচ্ছেন উপহার ও অনুদান।
পূজা শুরু হওয়ার আগেই কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ পূজা উদযাপন কমিটি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে সুন্দর ও সার্থক করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে কুমিল্লা সদর দক্ষিণে সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনসহ আয়োজকরা। পাশাপাশি সার্বজনীন পূজা উদযাপন সফল করতে কুমিল্লা মহানগর, জেলা ও উপজেলা বিএনপির নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মণ্ডপে-মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সার্বিক সহযোগিতা করছেন।

কুমিল্লা-৬ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা  আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য কাজী দ্বীন মোহাম্মদ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশ বহুধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। আমরা চাই প্রত্যেক উৎসব সবার জন্য আনন্দময় হয়ে উঠুক। এই উৎসব মানুষের মাঝে ঐক্য, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক। আমরা চাই দুর্গাপূজার মতো উৎসব যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি যুবরাজ ভৌমিক বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রতিটি পূজামণ্ডপে সাজ সাজ রব বিরাজ করছে। এতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীদের উপস্থিতি উৎসবকে সার্বজনীন করে তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছে, যা বিগত বছরগুলোতে আমরা দেখিনি।

কুমিল্লা সদর দক্ষিণের ভারপ্রাপ্ত ইউএনও সজীব তালুকদার বলেন, সদর দক্ষিণের ৪২ টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করছেন।প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক দায়িত্ব পালনে প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি মণ্ডপ প্রশাসনের নজরদারিতে রয়েছে।


এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা বিভাগের সদস্যরাও মাঠে রয়েছে। আশা করছি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত

এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...

নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ

এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট

রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...

কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
➤ মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
➤ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
➤ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
➤ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
➤ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
➤ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
➤ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
➤ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
➤ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা
➤ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
➤ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir