...
শিরোনাম
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜ মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির ⁜ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ⁜ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২ ⁜ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ⁜ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে ⁜ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের ⁜ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ⁜ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ⁜ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা ⁜ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ⁜ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2025, 10:46 AM

...
মুরাদনগর বাজারে 2 দিনে চার দোকানে চুরি News Image

বেলাল উদ্দিন আহাম্মদ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে টিনের বেড়া কেটে দুই রাতে চারটি দোকানে চুরির

ঘটনা ঘটেছে। চোরের দল নগদ টাকা ও ৫টি মোবাইলসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে

গেছে। মঙ্গলবার দিবাগত রাতে মুরাদনগর বাজারের মায়ের দোয়া ইলেকট্রিক এন্ড সোলার, আল

করিম স্টোর ও করিম টেলিকমে এ ঘটনা ঘটে। বুধবার সকালে দোকানের তালা খুলে চুরির আলামত

দেখতে পান দোকান মালিকরা। এর আগে সোমবার দিবাগত রাতে একই কায়দায় পার্শ্ববর্তী

আলম মিয়ার রড, সিমেন্ট ও কীটনাশক ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটে। কিছুদিন পরপর

এভাবে চুরির ঘটনায় আতংকে রয়েছেন বলে জানান ব্যবসায়ীরা।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরের দল মুরাদনগর বাজারের আল করিম ষ্টোর ও

করিম টেলিকমের পেছন দিকের টিন কেটে ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রয়ারে থাকা মোবাইল

ও নগদ টাকা নিয়ে যায়। আল করিম স্টোর ও মায়ের দোয়া ইলেকট্রিক এন্ড সোলার এর মধ্যবর্তী

টিনের বেড়া কেটে মায়ের দোয়া ইলেকট্রিক এন্ড সোলার দোকানে প্রবেশ করে চোরের দল।

সেখানে ইলেকট্রিক ও সোলার ব্যবসার পাশাপাশি মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা ছিল।

উক্ত দোকান থেকে মোবাইল রিচার্জ ও বিকাশের জন্য ব্যবহৃত চারটি মোবাইল, রিচার্জ কার্ড,

এমবি কার্ড, সিম, ইলেকট্রিক তারের কয়েল, নগদ টাকা সহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে

যায় চোরের দল।

মায়ের দোয়া ইলেকট্রিক এন্ড সোলার এর মালিক মো. শামীম জানান, সকালে দোকান খুলে দেখি

আমার দোকান আর পার্শ্ববর্তী দোকানের মাঝামাঝি টিনের বেড়া কাটা। সে দোকানের

পেছনের টিনের বেড়া কেটে চোরের দল আমার দোকানে ঢুকে চুরি করেছে। আমি ইলেকট্রিক ও

সোলার, গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করি। আমার

দোকান থেকে চারটি মোবাইল ও নগদ টাকা সহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

করিম টেলিকমের মালিক জামাল উদ্দিন বলেন, আমার দোকান থেকে মোবাইল ও নগদ টাকা নিয়ে

গেছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। বাজারে কিছুদিন পরপর এভাবে চুরি হতে থাকলে আমরা কিভাবে

ব্যবসা করবো।

বাজার কমিটির সাবেক সভাপতি ও আল করিম স্টোরের মালিক আব্দুল করিম বলেন, আমরা

পাহারাদারদের জন্য মাসে মাসে টাকা দিচ্ছি কিন্ত চুরি বন্ধ হচ্ছেনা। দুর্বল ও বয়ষ্ক পাহারাদার

দিয়ে চলছে বাজার। তাছাড়া বর্তমানে বাজারের কোন কমিটি নেই।

মুরাদনগর বাজারের হোমিওপ্যাথিক ডাক্তর নাজমুস সাকিব তন্ময় বলেন, কিছুদিন পরপরই

বাজারে চুরি হচ্ছে। গত কিছুদিন আগে আমার দোকানের গোডাউনে ও আমার পার্শ্ববর্তী

স্বর্নের দোকানে চুরি হয়েছে। ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ব্যবসায় পুঁজি খাটিয়ে এখন

নিরাপত্তাহিনতায় ভুগছে। সব সময় চুরি হওয়ার আতংকে থাকতে হয়। এভাবে চলতে থাকলে আর

প্রশাসন শক্ত পদক্ষেপ না নিলে চুরি থামানো সম্ভব হবেনা।

আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, এলাকায় গত কয়েক মাসে বিভিন্ন দোকানে

ও বাজারের আশেপাশের বিভিন্ন বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতগুলো চুরির ঘটনা ঘটার পরও

এখনো পর্যন্ত কোন চোর ধরা পড়েনি। এলাকায় মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ চুরির

ঘটনা বেড়ে যাচ্ছে বলেও জানান স্থানীয়রা। তাছাড়া চোরের উৎপাতে সারাক্ষণ আতঙ্কে রয়েছেন

বলেও জানান এলাকাবাসী।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত

এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...

নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ

এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট

রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...

কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
➤ মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
➤ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
➤ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
➤ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
➤ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
➤ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
➤ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
➤ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
➤ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা
➤ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
➤ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir