প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:20 AM
আইন শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল, ১৫ হাজার টাকা জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে যৌথবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ টহল পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী এই কার্যক্রমে অংশ নেয়।
টহল চলাকালে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ০৬, ০৭ ভঙ্গের অপরাধে বিধি ২৭ অনুযায়ী নবীপুর পূর্ব ইউনিয়নে অনুমতি ব্যতীত জনসভা করায় মো: আলামিন নামের এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা এবং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে রঙিন পোস্টার ব্যবহার করায় মো: রায়হান নামের এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় যৌথবাহিনী উপজেলার মুরাদনগর বাজার, নবীপুর বাজার, কোম্পানিগঞ্জ বাজার, বাঙ্গরা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয়। পাশাপাশি ¯’ানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে নির্বাচনকালীন সার্বিক পরি¯ি’তি সম্পর্কে আশ্বস্ত করা হয় এবং সকলকে নির্ভয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন চলাকালে শান্তি-শৃঙ্খলা ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরি¯ি’তি এড়াতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...