প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Sep 2025, 11:40 AM
শিশুদের স্মার্টফোন আসক্তি এবং অপব্যবহার রোধ
নাজমুল করিম ফারুক
সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বে নিত্য নতুন প্রযুক্তি প্রকাশিত হচ্ছে এবং
পাল্লা দিয়ে তার ব্যবহার বাড়ছে। বর্তমান সময়ে সব প্রযুক্তিকে পেছনে ফেলে
স্মার্টফোট ব্যবহারের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। বড়দের পাশাপাশি
ছোটদের বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোনের আসক্তি ভয়াবহ আকার
ধারণ করছে। যার কারণে তাদের মধ্যে মেধাচর্চার ধারা কমছে।
শিশুদের স্মার্টফোন আসক্তি ও ব্যবহার লেখে গুগলে সার্চ দিলে বেরিয়ে আসে
দেশের কিছু ঘটনা। যেমন- শেরপুরের ১০ বছরের এক শিশু রাজধানীর একটি
ভিডিওতে দেখে নতুন মডেলের মোবাইল কেনার লোভে বাবার জমানো টাকা
থেকে না জানিয়ে ৫০ হাজার টাকা নিয়ে একাই ঢাকায় চলে আসে।
বিপণিবিতানে সন্দেহজনক ঘোরাফেরা করায় তাকে নিরাপত্তাকর্মীরা পুলিশের
হাতে তুলে দেন। যশোরের শার্শায় নবম শ্রেণির ছাত্রী নিশিতা ইসলাম (১৩)
মোবাইল ফোন না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কুষ্টিয়ার
কুমারখালীতে নবম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ আক্তার তুবা (১৫) একই কারণে
প্রাণ দেয়। গোপালগঞ্জে দশম শ্রেণির ছাত্র সাব্বির মোল্লা (১৬) বাবার কাছে
৫৫ হাজার টাকার মোবাইল না পেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শিক্ষাবহির্ভূত কাজে ৭১ শতাংশ
শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার করছে। বাবা-মা যথেষ্ট সময় না দেওয়ায় এবং
খেলার মাঠ ও খেলাধুলার সাথীদের অভাবে ৮৫ ভাগ শিশু আসক্ত হয়ে পড়ছে
মোবাইলে। আরেকটি গবেষণায় দেখা যায়, শিশুদের মধ্যে কার্টুন দেখার জন্য ৭৯
শতাংশ, গেম খেলার জন্য ৪৯ শতাংশ, ভিডিও বা গান শোনার জন্য ৪৫ শতাংশ
স্মার্টফোন ব্যবহার করে। অথচ পড়াশোনার কাজে ফোন ব্যবহার করে মাত্র ১৪
শতাংশ শিশু।
২০২৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ নাজমুল হকের
তত্ত্বাবধানে এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশের প্রায় ৮৬ শতাংশ কেজি-স্কুল
শিশু স্মার্টফোনে আসক্ত। এর মধ্যে ২৯ শতাংশ শিশুর মারাত্মক স্মার্টফোন
আসক্তি রয়েছে। গবেষণায় আরো দেখা যায়, ৯২ শতাংশ শিশু তাদের মা-বাবার
স্মার্টফোন ব্যবহার করে আর ৮ শতাংশ শিশুর ব্যবহারের জন্য পৃথক স্মার্টফোন
আছে। বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় তিন ঘণ্টা স্মার্টফোন ব্যবহার
করে, যা ইউনিসেফ কর্তৃক সুপারিশ করা সর্বোচ্চ সময়ের প্রায় তিন গুণ
বেশি। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু গড়ে প্রতিদিন পাঁচ ঘণ্টা পর্যন্ত
স্মার্টফোন ব্যবহার করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃকুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নি...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশ...