...
শিরোনাম
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী ⁜ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক ⁜ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর ⁜ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক ⁜ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ। ⁜ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ ⁜ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর ⁜ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ⁜ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ ⁜ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ⁜ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ⁜ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার ⁜ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0 ⁜ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।। ⁜ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ⁜ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2025, 12:57 PM

...
অজিত গুহ মহাবিদ্যালয়ে বিএফএফ-সমকালের যৌথ উদ্যোগে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা News Image

নিজস্ব প্রতিবেদক
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন বিএফএফ-সমকালের যৌথ উদ্যোগে ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব কুমিল্লা জেলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে শনিবার ( ২৭ সেপ্টম্বর) সকালে নগরীর ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক।
দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন। এর আগে সকালে উদ্বোধনী ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। রানারআপ হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রানারআপ দলের দল নেতা তাসপিয়া আক্তার আলো। বিতর্কে অংশ নেওয়া অপর দলগুলো হচ্ছে, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ, ইবনে তাইমিয়া স্কুল কলেজ ও আওয়ার লেডী অব ফাতিমা গালর্স হাইস্কুল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি দলই ভাল করেছে। কোন দল চ্যাম্পিয়ন কিংবা রানারআপ হয়েছে এটা বড় কথা নয়। আমার মতে সকলে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা প্রায়ই দেখি আভিভাবকরা সন্তানদের জিপিএ-৫ নিয়েই বেশী ব্যস্ত হয়ে পড়েন। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে আমরা পিছিয়ে যাচ্ছি। অথচ বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে এক অনন্য ভূমিকা রাখছে। সমকালের এ উদ্যোগ সত্যই প্রশংসনীয়। সকল বিতার্কিকের জন্য রইলো শুভ কামনা।

বিশেষ অতিথির বক্তব্যে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে ও জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত বিতর্কের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। কলেজ অধ্যক্ষ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দল,অভিভাবক, শিক্ষক ও সমকাল পত্রিকার সকলকে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন অভিজিৎ রায়। বিচারকের দায়িত্বে ছিলেন আরাফাত হোসেন সামী, মোফাজ্জল হোসেন মুজাহিদ ও নাজমুস সাকিব। অনুষ্ঠানে দৈনিক সমকালের মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ ও দেবিদ্বার উপজেলা প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল ও ফটো সাংবাদিক এন.কে রিপনসহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষককরা উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার    মামুন    স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি  ঢাকার উদ্যোগে মতবিনিময়  সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...

​মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...

মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...

​​​​​​​​আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...

কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...

মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
➤ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
➤ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
➤ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
➤ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক
➤ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ।
➤ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
➤ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর
➤ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
➤ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
➤ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
➤ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
➤ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
➤ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0
➤ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।।
➤ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
➤ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir