প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Sep 2025, 12:17 PM
ছয় মাস ভেঙ্গে আছে ব্রিজ, দুর্ভোগে ১২গ্রামের মানুষ ব্রিজের ওপর দিয়ে হাঁটলে সেটি দুলতে থাকে!
মাহফুজ নান্টু,কুমিল্লা
কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে নলুয়া খালের ওপরে নির্মিত একটি
ব্রিজটি ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে। এতে চলাচলের দুর্ভোগে পড়েছেন
১২গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। ব্রিজটির অবস্থান মনপাল গ্রামের হাজী
মার্কেট সংলগ্ন স্থানে। ব্রিজের ওপর দিয়ে হাঁটলে সেটি দুলতে থাকে। যে কোন
সময় এটি ভেঙ্গে পড়তে পারে। স্থানীয়রা ব্রিজটি পুন:নির্মাণের দাবি
জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ১৯৯৬সালে ব্রিজটি নির্মাণ করা হয়। দুই বছর আগে
ব্রিজের ওপর দিয়ে সড়ক নির্মাণ সামগ্রী নিতে রেলিং ভেঙে ফেলা হয়। এতে
ব্রিজটি দুর্বল হয়ে পড়ে। ছয় মাস আগে ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ে। এতে
ব্রিজের রড দেখা যায়। রেলিং বিহীন ভাঙা ব্রিজটি যেন রড সিমেন্টের কংকাল
হয়ে দাঁড়িয়ে আছে। এই ব্রিজের ওপর দিয়ে কৃষ্ণপুর,তপৈয়া, মনপাল, রাজাপুরের
লোকজন পাশের ষোলদনা, পলকট, মামিশ^র, আতাকরা,
দীঘধাইর,বরইমুড়ি,শেরপুর,নাড়িদিয়াসহ বিভিন্ন গ্রামে যাতায়াত করেন।
এছাড়া খিলা গণউদ্যোগ বালিকা বিদ্যালয়,বারাকাতবাগ দাখিল মাদ্রাসা,উত্তরদা
উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই পথে চলাচল করেন। এবার
বোরো মৌসুমে ধান কেটে বাড়িতে নিতে কৃষকদের দুর্ভোগে পড়তে হয়।
গ্রামের বাসিন্দা ওবায়দুল হক মজুমদার, সামছুল হুদা, নুর মিয়া মোল্লা বলেন, এই
ব্রিজের ওপর দিয়ে ১০-১২গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ চলাচল করে। ব্রিজটি ৬মাস
ধরে ভেঙে পড়ে আছে। এনিয়ে কর্তৃপক্ষের কোন নজর নেই। আমরা ভাঙা
ব্রিজটির স্থানে নতুন ব্রিজ স্থাপনের দাবি জানাচ্ছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...