প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 12:08 AM
শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধি
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একমাত্র তিনিই এই তালিকায় আছেন।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) চলতি বছরের তালিকাটি প্রকাশ করে টপ সায়েন্টিস্ট নেট নামক ওয়েবসাইটটি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের ¯ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ারের মাধ্যমে নিশ্চিত হয়ে যৌথভাবে এ তালিকা প্রকাশ করা হয়।
মোহাম্মদ শফি উল্যাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি।
জানা যায়, ২০২৫ সালের এই শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স ও কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সের ভিত্তিতে প্র¯‘ত করা হয়েছে। এ তালিকায় সারা বিশ্বে মোহাম্মদ শফি উল্ল্যাহ'র অব¯’ান ৫১১৭২তম।
গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তাঁর গবেষণার সাইটেশনসংখ্যা ১,১০৪। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে দুইবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ডথ পেয়েছেন। বর্তমানে তিনি দুইটি স্কোপাস-ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ অর্জনে মোহাম্মদ শফি উল্যাহ বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় ¯’ান পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। এই স্বীকৃতি কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের গবেষণা ও একাডেমিক উৎকর্ষেরও এক উজ্জ্বল স্বীকৃতি।
তিনি আরও বলেন, ‘আমি সর্বদা চেষ্টা করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে। বিশেষ করে গণিত বিভাগের গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যা”িছ। এই ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...