...
শিরোনাম
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ⁜ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২ ⁜ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি ⁜ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ⁜ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন ⁜ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য ⁜ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক ⁜ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের ⁜ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত ⁜ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল ⁜ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর ⁜ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ⁜ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2025, 12:43 PM

...
বন্ধ হলো মনোহরগঞ্জের খিলা বাজারের মরণফাঁদ সেই ইউটার্ন News Image

আবুল কালাম আজাদ

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের মরণফাঁদরূপী সেই ইউটার্ন এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার বিকাল ৫টার দিকে ঝুঁকিপূর্ণ এই ইউটার্ন বন্ধ করে দেয় সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের সদস্যরা। বিকল্প হিসাবে এখন থেকে সব যানবাহন প্রায় আড়াই কিলোমিটার সামনে গিয়ে লুধুয়া পেট্রোল পাম্পের সামনের ইউটার্ন ব্যবহার করবে। শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সেনা কর্মকর্তা, পুলিশ এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা এই সিদ্ধান্ত নেন।

অনুসন্ধানে জানা গেছে, স্পর্শকাতর ইউটার্নে ভয়াবহ সব দুর্ঘটনার নেপথ্যে রয়েছে উল্টো পথে যানবাহনের প্রবেশ এবং বাহির। গেল তিন বছরে ওই ইউটার্নে ৫৪টি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ১১জন যাত্রী, পথচারী এবং চালকের প্রাণ গেছে। তাছাড়া অসংখ্য মানুষ আহত হয়েছেন এবংচালকের প্রাণ গেছে। তাছাড়া অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। স্থানীয়রা জানায়, খিলা বাজারে প্রবেশ ও বাহির করার জন্য বিভিন্ন পরিবহণ এবং প্রাইভেট যানবাহন অধিক ঝুঁকি নিয়ে উল্টো পথে ইউটার্ন অতিক্রম করে। এতে উভয়মুখী দ্রুত গতির যানবাহনগুলো হঠাৎ বিভ্রান্ত হয়ে দুর্ঘটনায় পতিত হয়। সড়কটি ফোর লাইনে উন্নিত হওয়া সময় ধরে ইউটার্নটি মরণফাঁদে পরিণত হলেও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। ওই ইউটার্নে চলতি বছরের সাড়ে ৮ মাসে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সবশেষ মঙ্গলবার দুপুরে একই স্থানে দুর্ঘটনায়

দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময়ের বর্ণনা অনুযায়ী দেখা যায়, যাত্রীবাহী ইজিবাইকের উপর চাপা দিয়েছে হিমাচল বাস। এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মোঃ শাহ আলম-৫৫ ও বাদল-১৮।

এ ঘটনার পর বুধবার কুমিল্লা জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সভায় বিষয়টি আলোচনা আসে। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী  (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমেদ তৈয়্যব, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, কুমিল্লার পুলিশ সুপার,  সেনাবাহিনীর ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, কুমিল্লা সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান, লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সভায় তারা জানান, দুর্ঘটনা রোধে এখন থেকে খিলা দক্ষিণ বাজারের ইউটার্ন বন্ধ থাকবে। বিকল্প হিসাবে এখন থেকে সব যানবাহন প্রায় আড়াই কিলোমিটার সামনে গিয়ে লুধুয়া পেট্রোল পাম্পের সামনের ইউটার্ন ব্যবহার করবে।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে,খিলা বাজারে প্রবেশ এবং বাহির হতে ছোট-বড় প্রায় সব গাড়ি উল্টো পথে চালানো হয় । যার কারণে হারিয়ে যাচ্ছে বহু তাজা প্রাণ। দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। সংশ্লিষ্টদের দাবি, মরণফাঁদরূপী নামে পরিচিত ইউটার্নটি বন্ধ হলে  কমবে যানজট ও দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, বিপজ্জনক ওই ইউটার্নে সব দুর্ঘটনার নেপথ্যে উল্টো পথে যানবাহন চলাচল। 

জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, ইউটার্নটি যেহেতু বিপজ্জনক, তাই এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান ইউটার্ন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, খিলা দক্ষিণ বাজারের ইউটার্ন এলাকাটি কুমিল্লা জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সভার সিদ্ধান্তের আলোকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তারা পরিদর্শন করে আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তা বাস্তবায়ন করছি। পর তিনি সকলকে সড়ক আইন মেলে সড়কে চলাচলের অনুরোধ জানান।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...

মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২

ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...

সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি

বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...

সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
➤ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
➤ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
➤ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
➤ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
➤ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
➤ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক
➤ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের
➤ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত
➤ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল
➤ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর
➤ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
➤ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir