প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2025, 12:09 AM
লালমাইয়ে ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলাধীন বাগমারা উত্তর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ নোমান হোসেন (২৯) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে লালমাই থানা পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে তথ্যটি নিশ্চিত করেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম। ওসি বলেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার হওয়া মোহাম্মদ নোমান হোসেন চেঙ্গাহাটা গ্রামের মোকশেদ আলীর বড় ছেলে। চব্বিশের ৫ আগস্টের পর আওয়ামীলের অধিকাংশ নেতৃবৃন্দ এলাকার বাহিরে থাকলেও তিনি এলাকাতেই ছিলেন। দলের পক্ষে প্রায় প্রতিদিনই তিনি স্যোশাল মিডিয়ায় লিখে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...