...
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ ⁜ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান ⁜ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক ⁜ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ⁜ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক ⁜ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2025, 11:50 AM

...
যারা এখন পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার ছিলো ত্রি-বার্ষিক সম্মেলনে ড. রেদোয়ান News Image

সোহেল রানা

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে যারা পাকিস্তানের স্লোগান দেয়। তারা কখনো স্বাধীনতা চায়নি। তারা ১৯৭১ এ রাজাকার ছিলো। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলো। তারা মা-বোনদের ধরে নিয়ে পাকিস্তানী ক্যাম্পে দিয়ে আসতো। মুক্তিবাহিনীর খবর হানাদারদের কাছে পৌঁছে দিতো।’

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাড়েরা ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের কারণে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা সারা জীবন ক্ষমতায় মসনদে বসে থাকতে চেয়েছিলো। জনগণ তা হতে দেয়নি।

বর্তমান সরকারের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন- এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা এই সরকারকে সর্বাত্মক সাহায্য করছি যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে। এর মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারে।

সম্মেলনে বাড়েরা ইউনিয়ন এলডিপি’র সভাপতি অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের. সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, এলডিপি নেতা সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

সম্মেলনে বাড়েরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালাকে সভাপতি, আবু তাহেরকে সাধারণ সম্পাদক, দুলাল হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন এলডিপি’র ও মো. রয়েল মিয়া রাফি কে সভাপতি, আবদুল্লাহ্ আল মামুনকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল এবং মো. ফরহাদ হোসেনকে সভাপতি, নশু মিয়াকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এছাড়া আবু কালাম কে সভাপতি, শাহিন মেম্বারকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক কৃষক দল ও রাসেল মাহমুদকে সভাপতি, আলাউদ্দিন কে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল এর  ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...

নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...

১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...

ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...

চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
➤ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ
➤ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান
➤ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
➤ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
➤ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir