প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Oct 2026, 8:37 PM
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ফাইনালে দুর্দান্ত লড়াই করেছে দুই দল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার তোলা ১৫৮ রানের জবাবে ১৫৪ রানে থামে যুবা টাইগ্রেসরা। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন ওপেনার সানজানা। ৪৪ বলে ৬৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। এছাড়া বিমোক্ষা ১৫ বলে ২৩ রান করেছেন। ২৩ বলে ২৮ রান করে টিকে ছিলেন উমায়ানগা। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিম মেধা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌসি এবং আফরিন মিম। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহার এবং অচেনা জান্নাত ইমান্তা ডাক মেরে সাজঘরে ফিরেছেন। চারে নামা শিরিনা খাতুন ৭ বলে ৬ রান করেছেন। শুরুতেই বেশ কিছু উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ দল। এরপর দলের হাল ধরেন নিশিতা আক্তার নিশি এবং সাদিয়া ইসলাম। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দিশা ফিরে পায় বাংলাদেশ। ৩৩ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন নিশি। ঝলমলে এক ফিফটি হাঁকিয়েছেন সাদিয়া ইসলাম। ৩৬ বলে ৫৯ রান করেন তিনি। শেষ দিকে সাদিয়া আক্তারও ছিলেন দারুণ সাবলীল। ২২ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। শেষ চার ওভারে দরকার ছিল ৪৮ রান। বাংলাদেশ নেয় ৪৩ রান, শেষ ওভারে ১৯ রান লাগলেও বাংলাদেশ ১৪ রানের বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত দারুণ লড়াই করেও ম্যাচ হেরেছে মাত্র ৪ রানে। ১৫৪ রান করে থামে টাইগ্রেসদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চামুদি প্রাবোদা এবং চামোদি ২টি করে উইকেট নেন। ফাইনালে দারুণ জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল শ্রীলঙ্কা, রানার্সআপ বাংলাদেশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...