প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Oct 2026, 8:33 PM
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ :
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউসের ভেতর থেকেই এসেছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা ও একজন পশ্চিমা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্পেসএক্সের স্টারশিল্ড সেবা ধীর করার বার্তা পেয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, হোয়াইট হাউসের ঠিক কে এ সিদ্ধান্ত নিয়েছিলেন কিংবা কে তা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন। এ সপ্তাহে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, দ্রুতগতিতে চলমান যানে স্থাপন করা সামরিক মানের স্টারলিংক রিসেপ্টরগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর ফলে ইউক্রেনের আকাশসীমায় ড্রোনের অনবোর্ড গাইডেন্স ব্যবস্থায় বিঘ্ন ঘটে। এসব ড্রোন পরিচালনার ক্ষেত্রে রিসেপ্টরগুলোর ওপর নির্ভরশীলতা থাকায় অভিযানের কার্যকারিতাও ব্যাহত হয়। বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রিসেপ্টরগুলো এখন চলন্ত অবস্থায় আবার কাজ করছে। তবে এগুলোর কার্যকর গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মাইল বা প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...