প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 12 Oct 2026, 8:49 AM
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ মনির(৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে।
রবিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।
থানা সূত্রে জানা গেছে, আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে রোববার সকালে স্থানীয় জনতা মোহাম্মদ মনির নামের যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। এবং তার কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মনির প্রবাসে থাকাকালীন নোয়াইজ্জা গ্রামের এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরকীয়ার সূত্র ধরে ওই নারী থেকে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে মনির দেশে এসে রোববার সকালে ওই গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তাকে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার ক...
আবুল কালাম আজাদআন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান প্রফেশনাল গলফার...
কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায়...
সোহেল রানা, চান্দিনা।শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প...
চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্...
চৌদ্দগ্রাম প্রতিনিধিব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একেএ...