প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Oct 2026, 9:42 PM
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ :
ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানা গেছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে দিল্লির আরকে আশ্রম এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছিলেন নেহা বোরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার চালিয়ে তিনি জানান, ব্যারিকেড ডিঙিয়ে তারা কনট প্লেস এলাকায় পৌঁছে গেছেন। এরপরই তাকে আটক করা হয়। এর আগের দিন, ১০ অক্টোবর পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, পুলিশ তার মোবাইল ফোন নিয়ে গিয়েছিল, পরে সেটি ফেরত দেওয়া হয়। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। এদিকে দিল্লিতে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীদের ওপর পুলিশের দমন-পীড়ন এবং ব্যাপক আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, সমালোচনামূলক কণ্ঠস্বর স্তব্ধ করতে নয়াদিল্লি সারা দেশে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল আল-জাজিরাকে বলেন, বিরোধী দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এসব ঘটনা থেকে স্পষ্ট, সরকার সমালোচনাকে দমিয়ে রাখতে চাইছে। বিবৃতিতে আকার প্যাটেল আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের কারণে যাদের আটক করা হয়েছে, তাদের অবিলম্বে ও শর্তহীনভাবে মুক্তি দিতে হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সংযম দেখানো এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...
আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...