...
শিরোনাম
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা ⁜ মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ⁜ নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর ⁜ সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২ ⁜ ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা ⁜ রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন ⁜ তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের ⁜ এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের মাটি চুরি ⁜ মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Oct 2026, 8:49 AM

...
আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস News Image

আবুল কালাম আজাদ

আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান প্রফেশনাল গলফার আফশান আনিস।রোববার (১১অক্টোবর) বিকাল ৩টায় ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একট বিমান যোগে তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

জানা যায় - ১০ অক্টোবর থেকে ভারতে শুরু হওয়া Indian Qualification Tour নিতে আজ (রোববার) বাংলাদেশ ছাড়েন। Indian Qualification Tour শেষ করে ২০২৭ মৌসুমের জন্য যোগ্যতা অর্জনের লক্ষ্যে

আগামী ১৬ অক্টোবর লন্ডনে শুরু হওয়া MENA Tour Qualification Tour এ অংশ নিবেন।এরপর তিনি আগামী  ২০ নভেম্বর শুরু হওয়া থাইল্যান্ড Thailand Qualification Tour অংশ গ্রহন শেষে সর্বশেষ আগামী

২ ডিসেম্বর থেকে চীনে শুরু হওয়া China Qualification Tour — China Tour-এ খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে অংশ গ্রহন করবেন।

এ বিষয়ে গলফার আফশান আনিস বলেন -

আমি দীর্ঘ দিন থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে গলফ খেলায় অংশ গ্রহন করে আসছি। এতে অসংখ্য সফলতাও রয়েছে।

তিনি বলেন - আমার কাছে প্রতিটি টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি নতুন একটি পরীক্ষা, নতুন একটি সম্ভাবনা এবং বাংলাদেশের পতাকা নিয়ে আরও একবার বিশ্বমঞ্চে দাঁড়ানোর সুযোগ।

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচু করে ধরার সুযোগ একজন খেলোয়াড়ের জীবনে নিঃসন্দেহে এক অনন্য গৌরব ও সম্মানের অভিজ্ঞতা। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতারও এক গুরুত্বপূর্ণ প্রকাশ।

তিনি আরো বলেন - আজ বাংলাদেশের যুবসমাজ ও ক্রীড়াঙ্গন এক নতুন রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের দূরদর্শী ও তারুণ্যবান্ধব ক্রীড়া দর্শন আমাদের মতো খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করতে নতুন শক্তি ও অনুপ্রেরণা জোগাচ্ছে।

তাঁর এই স্বপ্নের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও উঁচুতে তুলে ধরার প্রত্যয় নিয়ে আমি আমার ক্রীড়া অভিযানে এগিয়ে যেতে চাই।

গলফার আফশান আনিস আরো বলেন-

মিশরের কায়রোতে অবস্থিত মাদিনাতি গলফ ক্লাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর এখন সামনে অপেক্ষা করছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশন। প্রতিটি প্রতিযোগিতায় আমার লক্ষ্য একটাই—নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের সম্মান বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের উপস্থিতিকে আরও দৃশ্যমান করে তোলা।

কুমিল্লা মহানগর জাসাসের সভাপতির দায়িত্ব, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসেবায় আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গলফের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এই যাত্রা আমার কাছে শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং দেশ ও মানুষের জন্য কিছু করার একটি প্রচেষ্টা।

সামনে রয়েছে অত্যন্ত ব্যস্ত ও চ্যালেঞ্জিং আন্তর্জাতিক সূচি—

* ১০ অক্টোবর ২০২৬ — ভারত: Indian Qualification Tour

* ১৬ অক্টোবর ২০২৬ — লন্ডন: MENA Tour Qualification Tour — ২০২৭ মৌসুমের জন্য যোগ্যতা অর্জনের লড়াই

* ২০ নভেম্বর ২০২৬ — থাইল্যান্ড: Thailand Qualification Tour

* ২ ডিসেম্বর ২০২৬ — চীন: China Qualification Tour — China Tour-এ খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্য

আমার কাছে প্রতিটি টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি নতুন একটি পরীক্ষা, নতুন একটি সম্ভাবনা এবং বাংলাদেশের পতাকা নিয়ে আরও একবার বিশ্বমঞ্চে দাঁড়ানোর সুযোগ।

রাজনীতি আমাকে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ দিয়েছে, আর খেলাধুলা আমাকে শিখিয়েছে শৃঙ্খলা, অধ্যবসায়, ধৈর্য এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা। এই দুই পথের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই দেশ ও মানুষের জন্য আমার পথচলা অব্যাহত রাখতে চাই।

তিনি বলেন -

দেশের মানুষ ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজনীতি, ক্রীড়া, স্বাস্থ্যসেবা ও সামাজিক দায়িত্বের সমন্বয়ে বাংলাদেশের জন্য নিজের জায়গা থেকে অবদান রাখাই আমার প্রত্যয়।

বিশ্বের যেখানেই খেলতে যাই, আমার পরিচয় একটাই—আমি বাংলাদেশের একজন প্রতিনিধি। আমার সবচেয়ে বড় গর্ব, আমার দেশের লাল-সবুজের পতাকা।

বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচুতে তুলে ধরার এই লড়াইয়ে এবং সামনে অপেক্ষমাণ কঠিন আন্তর্জাতিক মিশনগুলোতে সফলতার জন্য তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায়...

সোহেল রানা, চান্দিনা।শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প...

চুরির মামলায়  সাজাপ্রাপ্ত  গণঅধিকারে কেন্দ্রীয়  নেতা চৌদ্দগ্রামের  ফরিদ গ্রেফতার
চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্...

চৌদ্দগ্রাম প্রতিনিধিব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একেএ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
➤ মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
➤ নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
➤ সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
➤ ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
➤ রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা
➤ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন
➤ তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
➤ এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের মাটি চুরি
➤ মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir